১২ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ভেনেজুয়েলা থেকে পালিয়ে যেভাবে নোবেল পুরস্কার নিতে এসেছেন মাচাদো

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো গত পরশুদিন হঠাৎ করেই নরওয়ের রাজধানী অসলোতে পৌঁছান। শান্তিতে নোবেলজয়ী এ নারী তার নোবেল পুরস্কার গ্রহণ করেছেন।

ভেনেজুয়েলায় আত্মগোপনে থাকা মাচাদোকে দেশ থেকে পালাতে সহায়তা করেছে ‘গ্রে বুল রেসকিউ ফাউন্ডেশন’ নামে একটি সংস্থা।

সংস্থাটির প্রধান ব্রায়ান স্টার্ন বিবিসিকে জানিয়েছেন, লুকিয়ে থাকা মাচাদোকে উদ্ধারের এ অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন গোল্ডেন ডিনামাইট’।

এই অভিযানের অংশ হিসেবে মাচাদোকে প্রথমে লুকিয়ে থাকা বাড়ি থেকে প্রথমে একটি অস্থায়ী বাড়িতে আনা হয়। সেখান থেকে সমুদ্রের পাড়ে নিয়ে আসা হয়। এরপর তাকে তোলা হয় একটি ছোট নৌকায়। উত্তাল সমুদ্রে ছোট নৌকা দিয়ে এনে আরেকটি বড় নৌকায় তোলা হয় তাকে। ওই নৌকাতে করেই যান এমন একটি জায়গায়, যেখান থেকে বিমানে চড়েন তিনি। ওই বিমান তাকে অসলোতে নিয়ে আসে।

আরও পড়ুনঃ   পোর্ট সুদানের উপর দিয়ে ড্রোন উড়ে যাওয়ার সময় বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ : প্রত্যক্ষদর্শী

ব্রায়ান স্টার্ন বলেছেন, “সাগর (ছিল) খুবই উত্তাল, ঘুটঘুটে অন্ধকার। যোগাযোগের জন্য আমরা ফ্লাসলাইট ব্যবহার করছিল। পুরো বিষয়টি ছিল ভয়ানক। অনেক কিছু ভুল হতে পারত।”

সাগরের একেকটি ঢেউ ১০ ফুট উঁচু ছিল জানিয়ে তিনি বলেছেন, আমরা সবাই ভিজে গিয়েছিলাম।

এই পুরো জার্নিতে মাচাদো কোনো অভিযোগ করেননি বলে জানিয়েছেন তিনি। তবে তাকে একটি শীতবস্ত্র দেওয়া হয়েছিল।

আরও পড়ুনঃ   রাজশাহীতে রাতের অন্ধকারে ১১৭টি আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

ভেনেজুয়েলায় যদি যুদ্ধ বেঁধে যায় এমন আশঙ্কা থেকে দীর্ঘদিন ধরেই ক্যারিবিয়ান অঞ্চলে প্রস্তুতি নিচ্ছে গ্রে বুল রেসকিউ ফাউন্ডেশন। সত্যি সত্যি যুদ্ধ বাঁধলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের নাগরিক ও অন্যান্যদের ভেনেজুয়েলা থেকে বের করে আনার কাজ করবে তারা।

মাচাদো অসলোতে পৌঁছে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র তাকে সহায়তা করেছে। তাকে পালিয়ে যেতে সহায়তা করা সংস্থাটি যুক্তরাষ্ট্রভিত্তিক। তবে মার্কিন সরকার তাদের কোনো সহায়তা করেনি বলে জানিয়েছেন বায়ার্ন। তারা দাতাদের টাকায় মাচাদোকে অসলো নিয়ে এসেছেন।

সূত্র: বিবিসি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১

গোদাগাড়ীতে লগি-বৈঠার তাণ্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২

বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৩

গোদাগাড়ীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

৪

বাগমারায় অবৈধ পুকুর খননের দায়ে দুইজনের দণ্ড

৫

রাজশাহীতে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

৬

বাগমারায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

৭

নগর পরিবেশ ব্যবস্থাপনা সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

৮

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৮

৯

নগরীতে চোরাই ল্যাপটপ-মোবাইলসহ গ্রেপ্তার ২

১০

বাগমারায় অনুমোদনহীন সার বিক্রির দায়ে জরিমানা

১১

নগরীতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১২

ছাত্রদল নেতা শাকিল হত্যা, এমপিপুত্র মিন্টু যুবদল থেকে বহিষ্কার

১৩

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

১৪

রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

কারাগারে বিএনপি নেতা পিন্টুর মৃত্যু, তিন কারা কর্মকর্তাকে পিবিআই’র জিজ্ঞাসাবাদ

১৬

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুই কোটি টাকার হেরোইন উদ্ধার

১৭

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার উদ্যোগে গাফিলতির সুযোগ নেই : ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার 

১৮

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা, থাকছে ৮৯ স্টল

১৯

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

২০

Design & Developed by: BD IT HOST