২২ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

ভারতের বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে বাংলাদেশ

অনলাইন ডেস্ক : ভারত-বাংলাদেশ ম্যাচ মানেই এখন রোমাঞ্চকর লড়াই। আর সেই দ্বৈরথ যদি হয় বিশ্বকাপের মতো মঞ্চে তাহলে উন্মাদনা আরও তুঙ্গে থাকে। আজ (শনিবার) টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে রোহিত শর্মাদের মোকাবিলা করবে সাকিব আল হাসানরা।

ওয়েস্ট ইন্ডিজের ভিভিএস রিডার্স স্টেডিয়ামে ম্যাচটি শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। টাইগারদের জন্য এই ম্যাচটি কার্যত বাঁচা-মরার। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সুপার এইটের ম্যাচে হেরে যাওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনাল খেলতে এই ম্যাচ জিততেই হবে তাদের।

আরও পড়ুনঃ   রাষ্ট্রীয় সফরে রাজশাহীতে দুই মন্ত্রী, শাহ মখদুম বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন টাইগারদের সহ-অধিনায়ক পেসার তাসকিন আহমেদ। অবশ্য বিগ ম্যাচে একাদশে কোনো রিবর্তন আসবে কিনা সে বিষয়ে খোলাসা করেননি।

তবে ধারণা করা হচ্ছে শেষ ম্যাচের একাদশ থেকে বাদ পড়তে পারেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। সেখানে জায়গা পেতে পারেন সৌম্য সরকার। এ ছাড়া আগের ম্যাচের বাকি খেলোয়াড়রা নিজেদের জায়গা ধরে রাখতে পারেন।

আরও পড়ুনঃ   যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে ঐতিহাসিক ১১ডিসেম্বর তানোর দিবস পালন

ভারতের বিপক্ষে সম্ভাব্য একাদশ
সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস (উইকেটকিপার), সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

১

জাপানে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

২

ঢাকায় গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে দুজনের মৃত্যু

৩

শহীদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

৪

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

৫

রুয়েটে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালিত

৬

মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

৮

নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও র‌্যালি

৯

গোদাগাড়ীতে ২৯তম একদিনের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গোদাগাড়ীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিশাল র‌্যালি ও আলোচনা সভা

১১

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মহানগর ও জেলা বিএনপির সার্বভৌমত্ব র‍্যালি

১২

পুঠিয়ায় রাজশাহী বিভাগীয় সার্ভেয়ার সমিতির সম্মেলেন অনুষ্ঠিত

১৩

বাঘায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সভা

১৪

বাগমারায় ওয়ারেন্ট ও বিভিন্ন মামলায় ৬ আসামি গ্রেপ্তার

১৫

পুঠিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৬

বিপ্লব ও সংহতি দিবসের প্রেরণা নিয়ে দেশ গড়তে হবে: রামেবি উপাচার্য

১৭

গোদাগাড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৮

রাজশাহী শিক্ষা বোর্ডে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

১৯

নগরীতে ছিনতাইয়ের ঘটনায় দুই আসামি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST