৮ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

জাপানে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

শনিবার (৭ নভেম্বর) দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

স্টাফ রিপোর্টার : জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ পালিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য স্মরণ এবং দিবসটির চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে দূতাবাসে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

এ ছাড়া ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, সিপাহি-জনতার ঐক্য এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তৎকালীন সময়ে বীর সেনানী ও সাধারণ মানুষের অবদান তুলে ধরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নির্মিত দুটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

আরও পড়ুনঃ   বৃহত্তর স্বার্থে মুসলমানদের ঐক্যবদ্ধ থাকতে হবে : ধর্ম উপদেষ্টা

 

উন্মুক্ত আলোচনায় জাপানপ্রবাসী বাংলাদেশি এবং দূতাবাসের কর্মকর্তারা দিবসটির সামাজিক, রাজনৈতিক ও ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। বক্তারা বলেন, ৭ নভেম্বরের সিপাহি-জনতার ঐক্য ও সংহতি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এ দিনের চেতনাকে ধারণ করে প্রবাসে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

 

অনুষ্ঠানে দূতাবাসের কাউন্সেলর ও চার্জ দ্য অ্যাফেয়ার্স মুহাম্মদ সফিউল আজম ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের এক সংকটময় সময়ে এ দিনের ঘটনাবলি দেশের রাজনৈতিক ও রাষ্ট্রীয় গতিপথে সুদূরপ্রসারী প্রভাব রেখেছিল। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তিনি সবাইকে দিবসটির মূল চেতনা ধারণ করে একটি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে একযোগে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আত্মদানকারী শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

১

জাপানে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

২

ঢাকায় গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে দুজনের মৃত্যু

৩

শহীদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

৪

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

৫

রুয়েটে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালিত

৬

মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

৮

নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও র‌্যালি

৯

গোদাগাড়ীতে ২৯তম একদিনের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গোদাগাড়ীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিশাল র‌্যালি ও আলোচনা সভা

১১

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মহানগর ও জেলা বিএনপির সার্বভৌমত্ব র‍্যালি

১২

পুঠিয়ায় রাজশাহী বিভাগীয় সার্ভেয়ার সমিতির সম্মেলেন অনুষ্ঠিত

১৩

বাঘায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সভা

১৪

বাগমারায় ওয়ারেন্ট ও বিভিন্ন মামলায় ৬ আসামি গ্রেপ্তার

১৫

পুঠিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৬

বিপ্লব ও সংহতি দিবসের প্রেরণা নিয়ে দেশ গড়তে হবে: রামেবি উপাচার্য

১৭

গোদাগাড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৮

রাজশাহী শিক্ষা বোর্ডে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

১৯

নগরীতে ছিনতাইয়ের ঘটনায় দুই আসামি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST