১৬ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

ব্রাজিলকে ‘আকাশ’ ক্ষেপণাস্ত্র দেওয়ার প্রস্তাব দিলো ভারত

অনলাইন ডেস্ক : দক্ষিণ আমেরিকার ‍বৃহত্তম অর্থনীতির দেশ ব্রাজিলকে নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্র ‘আকাশ’ সরবরাহ করার প্রস্তাব দিয়েছে ভারত। গতকাল বুধবার রাজধানী নয়াদিল্লিতে ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট গেরাল্ডো অ্যালকমিন এবং প্রতিরক্ষামন্ত্রী জোসে মুকিও মনটেইরো ফিলহো-এর সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাজনাথ সিংয়ের প্রস্তাবের জবাবে ব্রাজিলের প্রতিক্রিয়া কী ছিল— সে সম্পর্কে বিবৃতিতে বিশেষভাবে কিছু বলা হয়নি, তবে উল্লেখ করা হয়েছে যে দুই দেশই যৌথভাবে সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম তৈরির ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছেছে।

আরও পড়ুনঃ   পদত্যাগের ঘোষণা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

এছাড়া দুই দেশের সামরিক ক্ষেত্রে ভারত ও ব্রাজিলের কৌশলগত অংশীদারিত্ব ও সহযোগিতার মাত্রা ‍বৃদ্ধি, ব্রাজিলকে সমারাস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি ও সামরিক প্রযুক্তিগত সহায়তা প্রদানসহ বিভিন্ন বিষয়ে কথা হয়েছে ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট, প্রতিরক্ষামন্ত্রী ও ভারতের প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে।

ভারতের নিজস্ব প্রযুক্তি ও উদ্যোগে তৈরি ‘আকাশ’ একটি মধ্যমপাল্লার মোবাইল সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এই ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে। দেশটির প্রতিরক্ষাবাহিনীতে এই ক্ষেপণাস্ত্রটি অন্তর্ভুক্ত।

আরও পড়ুনঃ   মধ্যপ্রাচ্যের 'আন্দোলন' এড়াতে ম্যাখোঁ সবকিছু করবেন

ভারতের কেন্দ্রীয় সরকার সম্প্রতি নিজস্ব প্রযুক্তিতে সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম তৈরি ও রপ্তানিতে জোর দিয়েছে। সরকারের এই নীতির অংশ হিসেবেই ব্রাজিলকে ‘আকাশ’ প্রদানের প্রস্তাব দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ভারত এই প্রথমবারের মতো কোনো দেশকে ক্ষেপণাস্ত্র বিক্রি বা সরবরাহের প্রস্তাব দিলো।

সূত্র : ফার্স্টপোস্ট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST