২৪ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ব্যাডমিন্টনে বাংলাদেশের চার জুটি কোয়ার্টারে

অনলাইন ডেস্ক : বাংলাদেশের ব্যাডমিন্টনে আজ (বুধবার) বিশেষ একদিন। আন্তর্জাতিক কোনো আসরে চার জুটির কোয়ার্টার ফাইনালে ওঠার ঘটনা এবারই প্রথম। নিজ নিজ খেলায় জয় লাভ করে শেষ আটে পা রাখেন আল আমিন জুমার-মোয়াজ্জেম হোসেন অহিদুল, রিয়াদুল ইসলাম-তনয় সাহা, তানভীর-আহমেদ-গৌরব সিংহ এবং মো. নাঈম-মিজানুর রহমান জুটি।

এদিন সকাল থেকে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে পুরুষ ও নারীদের দ্বৈতের খেলা অনুষ্ঠিত হয়। প্রি-কোয়ার্টার ফাইনালের খেলায় স্বাগতিক রিয়াদুল ইসলাম ও তনয় সাহা জুটি ইরানের মেহেদী আনসারী ও আমিন হোসেন জুটিকে ১৭-২১, ২১-১৪ ও ২১-১৯ ব্যবধানে হারিয়ে শেষ আট নিশ্চিত করে। বাংলাদেশের তানভীর আহমেদ ও গৌরব সিংহ জুটি স্বদেশী আকিব সুলাইমান ও শুভ খন্দকার জুটিকে ২৪-২২ ও ২১-১৬ পয়েন্টের ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে। এছাড়া নাইম ও মিজান জুটি ভিয়েতনামের ডংখে ডংখা ও ট্রান হং খা জুটিকে ২২-২৪, ২১-১৪ ও ২১-১৮ পয়েন্টের ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। দিনের শেষে আল আমিন ও মোয়াজ্জেম হোসেন জুটি ইরানের আমির হোসেন আজমলো ও সাইদ আরমিন জাকি জুটিকে ২১-১১ ও ২১-৯ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে শেষ আটে জায়গা করে নেন।

আরও পড়ুনঃ   চায়না মাছ ধরা ফাঁদ হানি ট্রাপে বিপর্যয় জলাভূমির প্রাণবৈচিত্র্য

হতাশ করেছে মেয়েদের জুটি। দেশের ঘরোয়া আসরে এক নম্বর শাটলার নাছিমা খাতুন ও দুই নম্বর র‌্যাংকিংয়ে থাকা উর্মি আক্তারের জুটি হেরে বিদায় নিয়েছে। থাইল্যান্ডের প্রতিযোগীর কাছে ১৮-২১, ২১-১৯ ও ২১-৮ পয়েন্টের ব্যবধানে হারেন তারা।

ম্যাচ শেষে দ্বৈতে বাংলাদেশের টপ সিডেড আল-আমিন জুমার বলেন, ‘মিশ্র দ্বৈতে ঊর্মিকে নিয়ে ফাইনালে উঠেছিলাম। চ্যালেঞ্জে দ্বৈতে রেজাল্ট ভালো হয়নি, আমার পার্টনার (অহিদুল) ইনজুরিতে পড়ার কারণে। তবে সিরিজে যেহেতু কোয়ার্টারে উঠে এসেছি। চ্যাম্পিয়ন হয়ে থামতে চাই। অহিদুল আজও (গতকাল) কিছুটা ইনজুরি নিয়ে খেলেছে। ও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে।’

আরও পড়ুনঃ   রাজশাহীতে ১১তম চন্ডিপুর প্রিমিয়ার লিগ শুরু

ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজ শুরুর আগে আন্তর্জাতিক চ্যালেঞ্জ টুর্নামেন্টে অংশ নেন লাল-সবুজের শাটলাররা। সেখানে মিশ্র দ্বৈতে ইতিহাস রচিত হয়। প্রথমবারের মতো আন্তর্জাতিক ব্যাডমিন্টন আসরে ফাইনাল খেলেন আল আমিন জুমার-ঊর্মি আক্তার জুটি। যদিও চ্যাম্পিয়ন হতে পারেননি তারা। রুপা জিতে সন্তষ্ট থাকেন। চ্যালেঞ্জের মতো সিরিজেও থাকছে পদক জয়ের হাতছানি। বাংলাদেশের চার জুটির মধ্যে একটি সেমিতে উঠলে ব্রোঞ্জ পদক নিশ্চিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST