৩০ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বিয়ের পর সোহিনীর নিত্যদিনের সঙ্গী ‘চোখের জল’

অনলাইন ডেস্ক : চলতি বছরে গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেত্রী সোহিনী সরকার। বিয়ের সাজে বেছে নিয়েছিলেন সাবেকিয়ানা। বিয়ের পর থেকেই চর্চায় থাকেন এই জুটি।

কখনও ছুটি কাটাতে গিয়ে, কখনও আবার পরিবারের সঙ্গে সময় কাটানোর নানা মুহূর্তের সাক্ষী করেন অনুরাগীদেরও। সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেন নিজেদের জীবনের সুখকর মুহূর্তগুলো।

কিন্তু এখনও কটাক্ষ তাদের পিছু ছাড়ে না। দু’জনের প্রাক্তন প্রেম নিয়ে আজও কথা ওঠে নেটপাড়ায়। কিন্তু বিয়ের পর ঠিক কেমন আছেন শোভন-সোহিনী? এর জবাবে বরাবর হাসি মুখেই দিতে দেখা গেছে এই জুটিকে।

আরও পড়ুনঃ   টপস-ছেঁড়া জিন্সে ঝড় তুললেন রাশমিকা

কিন্তু সোহিনীর একটি ভিডিও এই মুহূর্তে কৌতূহল বাড়িয়েছে নেটিজেনদের মধ্যে। হঠাৎই চোখের জলে দেখা মিলল অভিনেত্রীর? যা দেখে নেটিজেনরাও চমকে গেছেন।

সোহিনীর শেয়ার করা ওই ভিডিওতে দেখা যাচ্ছে, দু’চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে তার। কাঁদতে কাঁদতে একপ্রকার নাজেহাল অবস্থা। এসময় অভিনেত্রীকে বলতে শোনা যায়, ‘মনে হচ্ছে চোখ নয়, কল। জল পড়েই যাচ্ছে।’

আসলে পেঁয়াজ কাটছেন সোহিনী। বিয়ের পর নিত্যদিন তাকে এই কাজটাই করতে হচ্ছে। তাই পেঁয়াজের ঝাঁজে এমন অবস্থা অভিনেত্রীর। সেটাই ভিডিওতে তুলে ধরলেন তিনি। ক্যাপশনে শোভনপত্নী লিখেছেন, ‘রোজের সঙ্গী’।

আরও পড়ুনঃ   বিশ্বের প্রথম এআই সুন্দরী বিজয়ী কেনজা লাইলি

ভিডিওর প্রথম ভাগ দেখে তাদের দাম্পত্যে কোনও অশান্তির আঁচ পেলেও, পরক্ষনেই আসল কারণ জেনে যান নেটিজেনরা।

অনেকেই সোহিনীকে ভিডিওর মন্তব্যে পেঁয়াজ কাটার কৌশল শিখিয়ে দেন, যার ফলে আর চোখ জ্বালা করবে না। অনেকেই আবার পুরো বিষয়টি মজার ছলে নিয়ে শোভনকে পেঁয়াজ কাটায় সাহায্য করতেও বলেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST