১২ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

‘যা দেখছি, তা শুধু ভয়াবহ নয়— বীভৎস’

অনলাইন ডেস্ক : রাজধানীর পুরান ঢাকায় মো. সোহাগ নামের এক ভাঙারি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনার তোলপাড় সারা দেশ। দিবালোকে, জনসমক্ষে এমন নির্মম ঘটনা স্তম্ভিত করেছে সকলকে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই দৃশ্য; উঠেছে ক্ষোভ আর প্রতিবাদের ঝড়।

এ ঘটনা কেন্দ্র করে কার্যত সাধারণ মানুষের পাশাপাশি তারকা অঙ্গনেও বইছে নিন্দার ঝড়। সেই তালিকায় এবার যুক্ত হলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমে সেই হত্যার দৃশ্যের একটি স্কেচ শেয়ার করে আবেগঘন হয়ে পড়েন এই অভিনেত্রী।

আরও পড়ুনঃ   তমা মির্জার সঙ্গে সম্পর্কে ভাঙন, যা বললেন রাফি

বাঁধন লেখেন, ‘এই ছবিটা আমাকে তাড়া করে ফিরছে। কীভাবে একজন মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে যে, সে আরেকজনকে এভাবে মেরে ফেলতে পারে? একজন মানুষকে পাথর দিয়ে মেরে ফেলা হলো—আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল! কেউ কিছু করল না! এটা কীভাবে সম্ভব? আমরা কী ধরনের দেশে বাস করছি? এটা কি নরক?’

বাঁধন লেখেন, ‘আমরা ভেবেছিলাম পরিবর্তন আসবে। স্বপ্ন দেখেছিলাম আরও ভালো ও নিরাপদ জীবনের। নতুন সরকার এলো, আমরা বিশ্বাস করলাম, অপেক্ষা করলাম। কিন্তু আজ যা দেখছি, তা শুধু ভয়াবহ নয়—বীভৎস।’

আরও পড়ুনঃ   ‘আমার ছেলের জন্য হলেও আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখে’

নিজেদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে বাঁধন লেখেন, ‘আমার বাবা-মা খুব দুশ্চিন্তায় আছেন আমার নিরাপত্তা নিয়ে। আর আমার মেয়ে—সে তো শুধুই আমাকে চেনে। আমি-ই তার পুরো পৃথিবী। কিন্তু আমি তাকে কীভাবে নিরাপদে রাখব এই দেশে? কোথায় আমরা বাস করছি?’

উল্লেখ্য, গত বছর জুলাই আন্দোলনেও সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন আজমেরী হক বাঁধন। এবার সোহাগ হত্যাকাণ্ড ঘিরে তার ক্ষোভ আরও তীব্র হয়ে ধরা দিলো সামাজিকমাধ্যমে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

১

ইরানের মাইনের আঘাতে জাহাজডুবি, হরমুজে ভাসছে দামি পারফিউম আর আইফোন

২

কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

৩

পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

৪

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

৬

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৭

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

৮

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

৯

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

১০

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

১১

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

১২

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

১৩

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১৪

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১৫

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১৬

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৭

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

১৮

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

১৯

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

২০

Design & Developed by: BD IT HOST