২৮ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

বাপ্পা-তানিয়ার সংসারে এলো নতুন অতিথি

অনলাইন ডেস্ক : দ্বিতীয়বারের মতো কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন গায়ক-সুরকার, সংগীত পরিচালক বাপ্পা মজুমদার ও তার স্ত্রী অভিনেত্রী তানিয়া হোসাইন।

সোমবার (২৮ অক্টোবার) সকালে ঢাকার পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তানিয়া। বর্তমানে মা-মেয়ে দু’জনেই সুস্থ রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাপ্পা মজুমদার নিজেই। তিনি জানান, আজ সকালেই দ্বিতীবারের মতো বাবা হওয়ার স্বাদ পেয়েছেন।

আরও পড়ুনঃ   কলকাতার পূজার ব্যাপারটাই আলাদা : জয়া আহসান

এই সংগীতশিল্পীর কথায়, ‘বাবা হওয়ার এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। সবার কাছে আমাদের মেয়ে ও মেয়ের মায়ের জন্য দোয়া চাই।’

এর আগে ২০১৮ সালের মে মাসে বিয়ে করেন বাপ্পা মজুমদার ও তানিয়া। দু’জনের ছিল এটি দ্বিতীয় বিয়ে। এই সংসারে ২০১৯ সালের ডিসেম্বরে তাদের কোল আলো করে আসে প্রথম সন্তান অগ্নিমিত্রা মজুমদার পিয়েতা।

আরও পড়ুনঃ   ৬ মাসের মেয়ে দুয়াকে নিয়ে চিন্তায় দীপিকা!

প্রসঙ্গত, চিত্র পরিচালক ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাস আর তানিয়া হোসাইন ভালোবেসে ২০১০ সালের ৩০ মার্চ বিয়ে করেন। এক বছরের মাথায় তারা দুজন বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন।

অন্যদিকে, বাপ্পা মজুমদার এবং অভিনয় ও নৃত্যশিল্পী চাঁদনী ভালোবেসে বিয়ে করেন ২০০৮ সালের ২১ মার্চ। নিজেদের মধ্যে মতের অমিল হওয়ায় কয়েক মাস আগে নয় বছর পর সংসারজীবনের ইতি টানেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

২

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৩

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৪

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৫

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৬

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৭

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

৮

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

৯

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১১

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১২

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৩

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৬

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৭

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১৮

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

১৯

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

২০

Design & Developed by: BD IT HOST