২৯ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

বাঘায় ২৮ অক্টোবর ২০০৬ পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে জামায়াতের সমাবেশ

মোহাঃ আসলাম আলী ,স্টাফ রিপোর্টোর : ২০০৬ সালের ২৮ অক্টোবর আ’লীগের লগি বৈঠার পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে রাজশাহীর বাঘা উপজেলা জামায়াতের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯অক্টোবর) বিকেল ৩টায় উপজেলা সদর ঐতিহাসিক শাহী মসজিদ এর দক্ষিন পাশে সমাবেত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন বাঘা উপজেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিম।
বাঘা উপজেলা জামায়াতের আমীর আব্দুল্লাহ আল-মামুন নুহু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারী জনাব মোঃ ইমাজ উদ্দীন মন্ডল। বিশেষ অতিথি হিসেবে হিসেবে বক্তব্য রাখেন,রাজশাহী পূর্ব জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ মোঃ নাজমুল হক,রাজশাহী জেলা পূর্ব জামায়াতের সাংগঠনিক মো:গোলাম মুর্তজা,রাজশাহী মহানগর জামায়াতের যুব বিভাগের পরিচালক ও রাজশাহী মহানগরী সুরা ও কর্ম পরিষদ সদস্য মো: জসীম উদ্দীন সরকার,
আরও উপস্থিত ছিলেন,বাঘা উপজেলা জামায়াতের সাবেক আমীর মাও:জিন্নাত আলী,উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাও: আব্দুল লতিফ,উপজেলা জামায়াতের সেক্রেটারী মো: ইউনুছ আলী,
পৌর জামায়াতের আমীর মো: অধ্যাপক সাইফুল ইসলাম,পৌর সেক্রেটারি সাবদার আলী প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন,জামায়াতের সুরা ও কর্ম পরিষদ সদস্য সাহাদুল ইসলাম,উসা ইউনিয়ন জামায়াতের আমীর মজিবর রহমান, আড়ানী পৌর আমীর মনিরুল ইসলাম,পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাহবুব আলী,বাঘা উপজেলা শিবির সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ,উত্তর শাখা সভাপতি তরিকুল ইসলাম,সাবেক রাজশাহী জেলা পূর্ব ছাত্রশিবির সভাপতি সবুজ মাহমুদ, সাবেক বাঘা উপজেলা শিবির সভাপতি আইয়ুব আলী,রায়হানুল হক,আ: মমিন,মাহাবুল ইসলাম।
সমাবেশে বক্তারা বলেন,গত ২০০৬ সালের ২৮ অক্টোবর এযাবৎ কালের ইতিহাসে সংগঠিত অপরাধের নিকৃষ্টতম একটি দিন। এই দিনে বায়তুল মোকাররমের উত্তর গেইটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত সমাবেশে শেখ হাসিনার নির্দেশে সন্ত্রাসী সংগঠন যুবলীগ,যুবলীগসহ আওয়ামী লীগের সন্ত্রাসীরা লগি-বৈঠা দিয়ে মানুষকে পিটিয়ে হত্যা করেছে। এইদিন লগি বৈঠার তাণ্ডবে দেশ,রাজনীতি,সমাজ তার পথ হারিয়েছিল। মানবতার মৃত্যু হয়েছিল। ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে শুরু করে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত যাদের হত্যা,খুন,গুম করা হয়েছে প্রত্যেকটি ঘটনার সুষ্ঠু বিচার ও খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন বক্তারা। এছাড়া এসকল হত্যা,খুন,গুমের হুকুমদাতা হিসেবে পালাতক স্বৈরশাসক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্ছ শাস্তি নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।
এদিকে,দুপুর থেকেই মিছিল নিয়ে
বিভিন্ন এলাকার নেতাকর্মীরা সমাবেস্থলে এসে যোগ দেন। সমাবেশ শুরুর আগেই ঐতিহাসিক তেঁতুল তলার মাজার ও আশপশের এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। উল্লেখ্য,দীর্ঘদিন সময় পর জামায়াতের এমন নজিরবিহীন সমাবেশ দেখতে আশপাশের দোকানী,ব্যবসায়ী ও উৎসুক জনতার ব্যাপক ভীড় লক্ষ্য করা গেছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি জনাব মোঃ ইউনুস আলী।#

আরও পড়ুনঃ   অতিভারী বর্ষণ হতে পারে যে দুই বিভাগে

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপত্তা জোরদারে নওগাঁ সীমান্তে নতুন ৩ বিজিবি ক্যাম্প

১

রাজশাহী মহানগর জামায়াতের নতুন আমীরের শপথ গ্রহণ

২

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রিটনের

৩

শাহ মখদুম (রহ.) ক্বারিয়ানা, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে রাসিক প্রশাসক

৪

শিক্ষার্থীদের স্কাউটিংয়ের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে: আসাদুল হাবিব দুলু

৫

সবার জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

৬

স্বাধীন, শক্তিশালী ও দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান আইনমন্ত্রীর

৭

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান

৮

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

৯

ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু

১০

শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হার্ট সার্জারি চালুতে ২৫ কোটি টাকা বরাদ্দের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

১১

কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য : কৃষিমন্ত্রী

১২

ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২এর উদ্বোধন

১৪

রাসিক প্রশাসকের সঙ্গে শিক্ষানবিশ সহকারী কমিশনারদের মতবিনিময়

১৫

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯

১৮

পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন

১৯

ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে ১৯ নভেম্বর

২০

Design & Developed by: BD IT HOST