৬ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

বাঘা থানায় আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার

বাঘা থানায় প্রথম আগমন উপলক্ষে থানা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপারকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

মোহাঃ আসলাম আলী, স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাঘা থানায় আকস্মিক পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মামুন অর রশিদ। তিনি বাঘা থানাকে জনবান্ধব পুলিশিংয়ের নির্দেশ প্রদান করেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বাঘা থানা পরিদর্শন করেন তিনি। বাঘা থানায় প্রথম আগমন উপলক্ষে থানা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপারকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। পরে তাকে সশস্ত্র অনার প্রদান করা হয়।

পরিদর্শনকালে তিনি থানার নির্মাণাধীন বহুতল ভবন ঘুরে দেখেন এবং নির্মাণকাজের বিভিন্ন দিক নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন। এরপর তিনি থানার ডিউটি অফিসার কক্ষ, জুনিয়র সেরেস্তা, কম্পিউটার রুম, অস্ত্রাগার, মালখানা, হাজতখানা, অফিসারদের ডরমেটরি, ফোর্সের ব্যারাক, পরিদর্শক তদন্ত ও অফিসার ইনচার্জের কক্ষসহ থানার আবাসিক কোয়ার্টার পরিদর্শন করেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাকের সংঘর্ষে নিহত ২

পরিদর্শন শেষে তিনি থানা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি থানার বিভিন্ন সমস্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং সেবা প্রত্যাশীদের পেশাদারিত্বের সঙ্গে দ্রুত ও আন্তরিকভাবে সেবা দেওয়ার নির্দেশনা দেন।

পুলিশ সুপার অবৈধ মাদক ও অস্ত্র উদ্ধার, অনলাইন জুয়ার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ, সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন। এছাড়াও থানায় আগত সেবা প্রত্যাশীদের কথা মনোযোগ দিয়ে শুনে প্রয়োজনীয় আইনি সহায়তা নিশ্চিত করার পাশাপাশি জনবান্ধব পুলিশিং জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আরও পড়ুনঃ   মাওলানা মো. আজিজুর রহমান,‘দেশ গড়তে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই’

থানা এলাকায় নিয়মিত টহল কার্যক্রম বাড়ানো এবং দুর্গম চরাঞ্চলে নিয়মিত অভিযান পরিচালনা করে দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনার নির্দেশনাও দেন পুলিশ সুপার। একই সঙ্গে ভালো মানুষের বন্ধু হিসেবে পুলিশকে কাজ করার আহ্বান জানিয়ে মাদক কারবারি, অনলাইন জুয়াড়ি ও অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

পরিদর্শনকালে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এবং সহকারী পুলিশ সুপার, চারঘাট সার্কেলসহ বাঘা থানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৩

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৪

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৫

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৬

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৭

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৮

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

৯

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১২

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৩

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৪

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৫

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৬

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৭

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৮

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

১৯

নগরীর আইনশৃঙ্খলা বিষয়ে পুলিশ কমিশনারের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST