১০ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ, সন্ধ্যায় খেলা, দুপুরেই ফুটবল সমর্থকদের জনস্রোত

অনলাইন ডেস্ক : জুন মাসের দ্বিতীয় সপ্তাহ। বাংলা ক্যালেন্ডারে জ্যৈষ্ঠ মাসের ২৭ তারিখ। কাঠফাটা রোদ থাকার কথা দুপুরের এই সময়টায়। ঢাকার আবহাওয়ায় সেটিই দেখা যাচ্ছে স্বাভাবিকভাবে। এমন আবহাওয়া উপেক্ষা করেই জাতীয় স্টেডিয়ামের সামনে জনস্রোত নেমেছে যেন। প্রতিটি প্রবেশমুখে রীতিমতো মিছিল করে মাঠে ঢোকার অপেক্ষায় ভক্ত-সমর্থকরা।

এএফসি এশিয়ান বাছাইপর্বে বাংলাদেশের প্রথম হোম ম্যাচ। সিঙ্গাপুরের বিপক্ষে সন্ধ্যা সাতটায় মুখোমুখি হবে জামাল-হামজারা। এই ম্যাচকে কেন্দ্র করে আগে থেকেই উত্তপ্ত ছিল ফুটবল পাড়া। সেটার এক ক্ষুদ্র প্রমাণ বলা চলে ভক্তদের এই দীর্ঘ লাইনকে।

আরও পড়ুনঃ   আবার এক হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ

পল্টন মোড় থেকে শুরু করে স্টেডিয়ামের সবগুলো প্রবেশপথ যেন ফুটবল ভক্তদের দখলে। ভুটান ম্যাচে ভোগান্তির তিক্ত অভিজ্ঞতা থেকে অনেকেই আজ মাঠে হাজির হয়েছেন বেশ আগেভাগে।

পল্লবী থেকে আসা সমর্থক শাহেদ জানান, ভুটান ম্যাচে টিকিট থাকার পরেও মাঠে প্রবেশ করতে পারেননি তিনি। এবারে তাই অনেকটা সময় হাতে নিয়েই চলে এসেছেন জামাল-হামজা-সামিতদের সমর্থন করতে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল ছাত্রদল

বাংলাদেশের ফুটবল ফেডারেশনের নির্দেশনা অনুযায়ী, গেট খোলা হয়েছে দুপুর ২টায়। সাধারণ ভক্তরা মাঠে প্রবেশ করতে পারবেন বিকেল ৫টা পর্যন্ত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপত্তা জোরদারে নওগাঁ সীমান্তে নতুন ৩ বিজিবি ক্যাম্প

১

রাজশাহী মহানগর জামায়াতের নতুন আমীরের শপথ গ্রহণ

২

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রিটনের

৩

শাহ মখদুম (রহ.) ক্বারিয়ানা, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে রাসিক প্রশাসক

৪

শিক্ষার্থীদের স্কাউটিংয়ের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে: আসাদুল হাবিব দুলু

৫

সবার জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

৬

স্বাধীন, শক্তিশালী ও দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান আইনমন্ত্রীর

৭

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান

৮

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

৯

ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু

১০

শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হার্ট সার্জারি চালুতে ২৫ কোটি টাকা বরাদ্দের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

১১

কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য : কৃষিমন্ত্রী

১২

ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২এর উদ্বোধন

১৪

রাসিক প্রশাসকের সঙ্গে শিক্ষানবিশ সহকারী কমিশনারদের মতবিনিময়

১৫

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯

১৮

পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন

১৯

ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে ১৯ নভেম্বর

২০

Design & Developed by: BD IT HOST