১৮ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামে দুই শিক্ষার্থী এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে ফেল

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের পৃথক দুই শিক্ষা প্রতিষ্ঠানের দুই এসএসসি পরীক্ষার্থীর ফলাফলে একই ঘটনা ঘটেছে। তারা উভয়েই এক বিষয়ে পরীক্ষা দিলেও ফেল করেছে দুই বিষয়ে।

ওই শিক্ষার্থী দু’জন হলেন, উপজেলার আহমেদপুর ডিগ্রি কলেজের কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ফুড প্রসেসিং ট্রেডের পরীক্ষার্থী সাব্বির আহমেদ ও বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের আইটি সাপোর্ট এন্ড আইওটি বেসিকস ট্রেডের পরীক্ষার্থী আরাফাত সরদার।

সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান সুত্রে জানা যায়, সাব্বির আহমেদ ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় ১৫টি বিষয়ের মধ্যে কেবলমাত্র আত্মকর্মসংস্থান বিষয়ে অকৃতকার্য হয়। ২০২৫ সালে অনুষ্ঠিত পরীক্ষায় ওই এক বিষয়ে পরীক্ষা দেয় সে। কিন্তু গত ১০ জুলাই ফলাফল প্রকাশ হওয়ার পর ট্রান্সক্রিপ্ট বের করে দেখে সে আত্মকর্মসংস্থান বিষয় সহ কৃষি বিষয়েও ফেল করেছে। অথচ তার প্রবেশপত্রে কৃষি বিষয় অন্তুর্ভূক্তই ছিলো না।

আরও পড়ুনঃ   অভিনব কায়দায় ফেন্সিডিল বহন করার সময় ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অপরদিকে বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী আরাফাত ১৫টি বিষয়ে পরীক্ষা দিয়ে শুধু রসায়নে অকৃতকার্য হয়। ২০২৫ সালের পরীক্ষায় সে শুধু রসায়ন বিষয়ে পরীক্ষা দেয়। অথচ ফলাফল প্রকাশ হওয়ার পর দেখে রসায়ন সহ কৃষি বিষয়ে সে ফেল করেছে। তার প্রবেশপত্রেও কৃষি বিষয় অন্তর্ভুক্ত ছিলো না।

আরও পড়ুনঃ   চার জেলায় তাপপ্রবাহ, তাপমাত্রা আরও বাড়বে

আহমেদপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইসাহাক আলী ও পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. মাহবুবুর রহমান এ বিষয়ে জানান একই কথা। তারা বলেন, শিক্ষা বোর্ডের আইটি সেকশনের কারিগরি ত্রুটির কারণে এমনটি হতে পারে। এ বিষয়ে বোর্ডের সাথে যোগাযোগ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

১

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

২

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

৩

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৪

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

৫

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

৬

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

৭

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

৮

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১০

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

১১

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

১২

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

১৩

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১৪

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৫

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

১৬

নেত্রকোনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

১৭

পবায় পশু হাসপাতালে অপারেশন থিয়েটার নির্মাণের উদ্যোগ

১৮

কৃষকের উন্নয়নে বিএমডিএর কার্যক্রম বাড়ানোর তাগিদ

১৯

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST