১৮ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

বগুড়ায় এলজিইডির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

বৃহস্পতিবার সকাল ১০ টায় শহরের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত এ কর্মশালায় বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। ছবি : রাসিক

স্টাফ রিপোর্টার : বগুড়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর উদ্যোগে ‘লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট (LGCRRP)’ এর আওতায় লোকাল প্রিপেয়ার্ডনেস প্ল্যান (LPP) বিষয়ক এক ফিডব্যাক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১৮ জুন-২০২৬, বৃহস্পতিবার সকাল ১০ টায় শহরের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

আরও পড়ুনঃ   কৃষকদের জিম্মি করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ

বিশেষ অতিথি হিসেবে অংশ নেন সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন, এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী গোলাম আজম ও মলয় কুমার চক্রবর্তী৷ সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক এনএসএম জিল্লুর রহমান।

কর্মশালায় বক্তারা বলেন, কোভিড-১৯ পরবর্তী সময়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি, দুর্যোগ মোকাবিলা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এলজিইডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্থানীয় পর্যায়ে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আরও পড়ুনঃ   আরডিএ’র ম্যাজিষ্ট্রেটকে বিদায় সংবর্ধনা দিলেন কর্মচারিরা

এতে এলজিইডির প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা স্থানীয় প্রস্তুতি পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন এবং অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

১

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

২

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

৩

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

৪

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

৫

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

৬

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৮

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

৯

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

১০

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

১১

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১২

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৩

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

১৪

নেত্রকোনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

১৫

পবায় পশু হাসপাতালে অপারেশন থিয়েটার নির্মাণের উদ্যোগ

১৬

কৃষকের উন্নয়নে বিএমডিএর কার্যক্রম বাড়ানোর তাগিদ

১৭

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

১৮

প্রচলিত আইন ও প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে : তথ্যমন্ত্রী

১৯

নিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শন

২০

Design & Developed by: BD IT HOST