২৫ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

পারফরম্যান্সের পুরস্কার পেলেন শান্ত-তাসকিন-হাসান

অনলাইন ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সফর শেষে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। যদিও ব্যাটারদের ব্যর্থতায় সেখানে টাইগাররা ২৮০ রানের বড় ব্যবধানে হেরেছে। যার সুবাদে টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে পিছিয়েছেন বেশিরভাগ টাইগার ক্রিকেটারই। সেখানে ব্যতিক্রম অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এ ছাড়া পেসার তাসকিন আহমেদ ও হাসান মাহমুদরাও বোলারদের র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন।

আজ (বুধবার) ছেলেদের ক্রিকেটে সাপ্তাহিক হালনাগাদকৃত র‌্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। ব্যাট হাতে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে পারফর্ম করতে না পারায় পিছিয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক, মুশফিকুর রহিম ও লিটন দাস। বোলারদের তালিকায় তাসকিন-হাসান ও নাহিদ রানা এগোলেও, অফফর্মে থাকা সাকিব আল হাসান পিছিয়েছেন।

ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে হার নিশ্চিতের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যক্তিগত সর্বোচ্চ ৮২ রান করেছিলেন অধিনায়ক শান্ত। যার সুবাদে ব্যাটসম্যানদের তালিকায় ১৪ ধাপ এগিয়ে তিনি ৪৮ নম্বরে উঠেছেন। দুই ইনিংসে ৩২ ও ২৫ রান করে এক ধাপ (৪৩) এগিয়েছেন সাকিব। এদিকে, পাকিস্তান সিরিজে দারুণ ব্যাটিং করা লিটন চেন্নাইয়ে টাইগারভক্তদের হতাশ করেছেন। যার ফলে ৫ ধাপ পিছিয়ে ২০ নম্বরে নেমে গেছেন এই উইকেটরক্ষক-ব্যাটার। মুশফিকুর রহিম ৬ ধাপ পিছিয়ে বর্তমানে ২৩ নম্বরে। মুমিনুল হক ১১ ধাপ পিছিয়ে নেমে গেছেন ৫৮ নম্বরে।

আরও পড়ুনঃ   একের পর এক ধাক্কা খাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

ব্যাটারদের বিপরীত চিত্র ছিল বাংলাদেশের পেসারদের। চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ৮৩ রানে ৫ উইকেট নেন হাসান। পরপর দুই (পাকিস্তান সিরিজসহ) টেস্টে ৫ উইকেট নিয়ে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়ে ৪৪ নম্বরে জায়গা করে নিয়েছেন ২৪ বছর বয়সী পেসার। একই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৪ উইকেট নিয়ে ৮ ধাপ (৬৩তম) এগিয়েছেন তাসকিন। বর্তমানে পাওয়া ৩০৮ রেটিং তার ক্যারিয়ার সেরা। গতি দিয়ে চমক দেখাতে থাকা নাহিদ রানা এক ধাপ এগিয়ে উঠেছেন ৭৮ নম্বরে।

আরও পড়ুনঃ   ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

পেসাররা ভালো ভূমিকা রাখলেও সেভাবে স্পিনাররা কার্যকরী ছিলেন না চেন্নাইয়ে। দুই ইনিংস মিলিয়ে ৩ উইকেট নিলেও মেহেদী মিরাজ এক ধাপ পিছিয়ে ২২ নম্বরে এবং বল হাতে চূড়ান্ত ব্যর্থ সাকিব ৬ ধাপ নিচে (৩৩তম) নেমে গেছেন। পাকিস্তান ও ভারত সিরিজের এখন পর্যন্ত খেলার সুযোগ না পাওয়া তাইজুল ইসলামও পিছিয়েছেন এক ধাপ (১৯তম)। ইনজুরির কারণে দলের বাইরে থাকা শরিফুল ইসলাম পেছালেন দুই ধাপ (৫৯তম)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

২

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৪

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৫

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৬

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৭

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৮

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৯

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১২

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১৩

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৪

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৬

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৭

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৮

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

২০

Design & Developed by: BD IT HOST