৩ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

পশ্চিমবঙ্গের রাজনীতিতে রেজওয়ানা চৌধুরীকে আমন্ত্রণের প্রসঙ্গ

অনলাইন ডেস্ক : আগামী ১৭ জানুয়ারি পালিত হবে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও সিপিএম নেতা জ্যোতি বসুর প্রয়াণ দিবস। দলের পক্ষ থেকে এদিন কলকাতায় তাঁর নামে একটি গবেষণাকেন্দ্র উদ্বোধন করা হবে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির জাতীয় পলিটব্যুরোর সমন্বয়ক প্রকাশ করাত।

শুক্রবার কলকাতার আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, সিপিএমের গুরুত্বপূর্ণ ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে দুই বাংলার জনপ্রিয় রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে। তিনি ওই অনুষ্ঠানে রবীন্দ্রসংগীতও গাইবেন। তবে এই আমন্ত্রণ ঘিরে পশ্চিমবঙ্গে রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছে।

ভারতীয় এনডিটিভি জানিয়েছে, রেজওয়ানা চৌধুরী বন্যাকে আমন্ত্রণ জানানোর জন্য সিপিএমের কঠোর সমালোচনা করেছেন বিজেপির সাবেক সহসভাপতি এবং পশ্চিমবঙ্গের রাজনীতিবিদ দিলীপ ঘোষ। তিনি বলেছেন, ‘বাংলাদেশের নাগরিকেরা ভারতের বিরোধিতা করছে, গালমন্দ করছে। ওখান থেকেই শিল্পীদের আনতে হচ্ছে কেন? এখানে কি শিল্পী নেই? জানি না কমিউনিস্টদের বুদ্ধি কবে সোজা হবে!’

আরও পড়ুনঃ   লোহার সিলিন্ডারে ৭ দশক কাটিয়ে মারা গেলেন পল

রেজওয়ানা চৌধুরী বন্যাকে কলকাতায় আমন্ত্রণের যৌক্তিকতা বোঝাতে আনন্দবাজার লিখেছে—রেজওয়ানার জন্ম বাংলাদেশের রংপুরে। তিনি বাংলাদেশেরই নাগরিক। যদিও পশ্চিমবঙ্গের সঙ্গে তাঁর দীর্ঘ যোগ। বিশ্বভারতীর ছাত্রী ছিলেন তিনি। কণিকা বন্দ্যোপাধ্যায়ের ‘স্নেহধন্যা’ বলে পরিচিত ছিলেন। এমনকি গত বছর এপ্রিলে তিনি ভারতের পদ্মশ্রী পুরস্কারেও ভূষিত হয়েছেন।

তবে এসব কারণ ছাড়াও সিপিএমের পক্ষ থেকে রেজওয়ানাকে আমন্ত্রণের পক্ষে অন্য যুক্তি দেওয়া হয়েছে। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বলেছেন, ‘বাংলাদেশের সঙ্গে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। দুই বাংলায় মুক্তিযুদ্ধের চেতনাও বিদ্যমান। কিন্তু সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে ধর্মীয় মেরুকরণের চেষ্টা হচ্ছে। সেই পরিস্থিতিতে আমরা মনে করি ঐক্য বজায় থাক।’

ভারতীয় পত্রিকাগুলো আরও জানিয়েছে, রেজওয়ানা চৌধুরী বন্যাকে আমন্ত্রণ করা নিয়ে বিতর্ক এটাই প্রথম নয়। গত মাসেই উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রাম পৌরসভার একটি বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে বন্যাকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু পরে সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় একটি নাগরিক গোষ্ঠীর নেতৃত্বে এই আমন্ত্রণের বিষয়ে আপত্তি তোলা হয়। ‘মধ্যমগ্রাম নাগরিকবৃন্দ’ নামে নাগরিক গোষ্ঠীটি একটি খোলা বার্তায় লিখেছিল, ‘আমরা পরিবেশ মেলার এই অনুষ্ঠানে রেজওয়ানা চৌধুরী বন্যার অংশগ্রহণের বিরুদ্ধে। দেশের স্বার্থ সবার আগে। আমরা আশা করি, পৌরসভা বিষয়টি ভেবে দেখবে।’

আরও পড়ুনঃ   গাজাগামী ত্রাণবাহি নৌকা আটক ইসরাইলি বাহিনীর

চাপে পড়ে শেষ পর্যন্ত রেজওয়ানার নাম বাদ দেয় সেই পৌরসভা।

তবে ভারতীয় কমিউনিস্ট পার্টি (সিপিএম) মনে করছে, এই বিতর্ক সাংস্কৃতিক বিনিময় এবং দেশপ্রেমের মধ্যে ভারসাম্য বজায় রাখার প্রশ্নকে সামনে নিয়ে এসেছে। সমালোচকেরা এটিকে জাতীয় স্বার্থের পরিপন্থী মনে করলেও সিপিএম-এর উদ্যোগকে দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ককে আরও মজবুত করার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST