৩১ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

পরীক্ষায় ফেল করে কান্নায় ভেঙে পড়লেন কিম কার্দাশিয়ান

অনলাইন ডেস্ক : শোবিজের ঝলমলে আলো আর ক্যামেরার ফ্ল্যাশ যাকে ঘিরে থাকে সারাক্ষণ, সেই কিম কার্দাশিয়ান এখন ডুবে আছেন বিষণ্ণতায়। তবে কোনো সিনেমার স্ক্রিপ্ট বা ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন নয়, বরং পড়াশোনায় অকৃতকার্য হওয়াটাই তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সেই ব্যর্থতার কথা স্মরণ করে আবারও চোখের জল ফেলেছেন এই মার্কিন তারকা। জানা গেছে, আইন বিষয়ের পরীক্ষায় অংশ নিয়েছিলেন কিম। আগে থেকেই কিছুটা আশঙ্কায় ছিলেন তিনি। পরীক্ষার ফল প্রকাশের পর দেখা যায় সেই আশঙ্কাই সত্যি হয়েছে। উত্তীর্ণ হতে পারেননি তিনি।

আরও পড়ুনঃ   স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায় : শিক্ষামন্ত্রী

গত ৭ নভেম্বর পরীক্ষার ফল প্রকাশ্যে আসার পর থেকেই কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী। বছর শেষের এক সাক্ষাৎকারে সেই তিক্ত অভিজ্ঞতার কথা বলতে গিয়ে কিম জানান, তিনি বুঝতে পেরেছিলেন পরীক্ষা খুব একটা ভালো হয়নি।

কিম বলেন, ‘পরীক্ষা দেওয়ার পরই মনে হয়েছিল খারাপ কিছু ঘটতে যাচ্ছে। কারণ প্রশ্নের উত্তরগুলো সেভাবে সাজাতে পারিনি। তবুও মনের কোণে আশা ছিল, হয়তো মিরাকল কিছু ঘটবে। কিন্তু বিকেলে ফল প্রকাশের পর দেখলাম আমার আশঙ্কাই সত্যি হয়েছে।’

আরও পড়ুনঃ   বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাশমিকার সঙ্গে দূরত্ব বাড়ালেন বিজয়

সাক্ষাৎকারে কথাগুলো বলতে বলতে আবারও আবেগপ্রবণ হয়ে পড়েন কিম। তবে তার এই কঠিন সময়ে ঢাল হয়ে পাশে দাঁড়িয়েছেন মা ক্রিস জেনার। কিমের পরিশ্রমের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, কিম অনেক কষ্ট করেছিলেন। কিন্তু একই সময়ে টিভি শো-এর কাজ আর আইনের জটিল পড়া একসঙ্গে সামলানো সহজ ছিল না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

৩

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৪

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৫

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৭

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৯

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১০

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১৩

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৪

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৬

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৭

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৮

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST