১৯ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

নিষেধাজ্ঞা কার্যকরের আগেই যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে গেল টিকটক

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগেই বন্ধ হয়ে গেছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। দেশটির ব্যবহারকারীরা বলছেন, অ্যাপে একটি বার্তা দেখা যাচ্ছে, যেখানে বলা হয়েছে— টিকটিককে নিষেধাজ্ঞা দেওয়া আইনটি কার্যকর হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এদিকে দেখানো বার্তায় বলা হচ্ছে, “আপনি আর টিকটক ব্যবহার করতে পারবেন না”। এতে আরও বলা হয়েছে, “আমরা সৌভাগ্যবান, ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন— দায়িত্ব গ্রহণের পর টিকটক পুনরায় চালুর সমস্যা সমাধানে তিনি আমাদের সাথে কাজ করবেন।”

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি সোমবার দায়িত্ব গ্রহণের পর টিকটককে ৯০ দিনের একটি সময় দিতে পারেন।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষ ‘হাউস অব রিপ্রেজেন্টেটিভস’-এ গত বছরের মার্চে টিকটক নিষিদ্ধ করার বিলটি পাস হয়। এরপর এপ্রিলে বিতর্কিত এই বিলটি অনুমোদন করে যুক্তরাষ্ট্রের সিনেট। তখন বলা হয়েছিল, এ আইনের আওতায় টিকটকের চীনা মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সকে যুক্তরাষ্ট্রে তাদের শেয়ার আগামী ছয় মাসের মধ্যে বিক্রি করে দিতে হবে। অন্যথায় যুক্তরাষ্ট্রে এই অ্যাপটি ব্লক করে দেওয়া হবে।

আরও পড়ুনঃ   সিরিয়া থেকে পালিয়ে রাশিয়ায় আসাদ

অবশ্য টিকটক আগেই বলেছিল, যদি মার্কিন সরকার নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে হস্তক্ষেপ না করে তাহলে রোববার থেকে তারা যুক্তরাষ্ট্রে সেবা বন্ধ করতে বাধ্য হবে। শুক্রবার মার্কিন সুপ্রিম কোর্টের একটি রায়ের প্রেক্ষিতে তারা এই ঘোষণা দেয়।

শুক্রবার রাতে এক বিবৃতিতে তারা জানিয়েছে, হোয়াইট হাউস ও বিচার বিভাগ টিকটকের জন্য প্রয়োজনীয় স্পষ্টতা ও নিশ্চয়তা দিতে ব্যর্থ হয়েছে, যা টিকটকের সেবা চালিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ছিল।

শুক্রবার মার্কিন সুপ্রিম কোর্ট তার রায়ে বলেছিল, টিকটকের চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্সকে রোববারের মধ্যে প্ল্যাটফর্মটি বিক্রি করতে হবে। অন্যথায় এটি নিষিদ্ধ হবে।

আরও পড়ুনঃ   হঠাৎ বিশৃঙ্খল পরিস্থিতি, গাজায় হন্য হয়ে খাবার খুঁজছেন মানুষ

মূলত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট টিকটকের বিরুদ্ধে রায় দিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে। কারণ চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন অ্যাপটি ব্যবহারকারীদের তথ্য চীন সরকারের কাছে দিতে পারে বলে তারা আশঙ্কা করছে। মার্কিন সরকার মনে করে, চীনের জাতীয় নিরাপত্তা আইন অনুযায়ী বাইটড্যান্স চীনা সরকারের কাছে তথ্য সরবরাহে বাধ্য, যা মার্কিন নাগরিকদের গোপনীয়তার জন্য হুমকিস্বরূপ।

যুক্তরাষ্ট্রে টিকটক ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৭ কোটি।

অবশ্য বিশ্বের অনেক দেশেই টিকটক বন্ধ আছে। ভারত ইতোমধ্যেই টিকটকে নিষেধাজ্ঞা দিয়েছে। ২০২০ সালের জুনে এ নিষেধাজ্ঞা কার্যকরের আগে দেশটি এই অ্যাপের বড় বাজার ছিল। এছাড়া ইরান, নেপাল, আফগানিস্তান এবং সোমালিয়াতেও টিকটক বন্ধ আছে।

২০২৩ সালে যুক্তরাজ্যের সরকার ও সংসদে তাদের কর্মীদের ডিভাইসে টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৩

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

৪

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

৫

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

৬

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

৭

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

৮

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

৯

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১০

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১২

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

১৪

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

১৫

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

১৬

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

১৭

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

১৮

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১৯

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২০

Design & Developed by: BD IT HOST