৬ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

নিরাপত্তা জোরদারে নওগাঁ সীমান্তে নতুন ৩ বিজিবি ক্যাম্প

সাপাহার ও পোরশা উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তে নতুন তিনটি বিওপি স্থাপন করেছে বিজিবি। ছবি: গণধ্বনি প্রতিদিন

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহার ও পোরশা উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তে নিরাপত্তা জোরদার, চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত হত্যা বন্ধে নতুন তিনটি সীমান্ত ফাঁড়ি (বিওপি) স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নব আদাতলা, বটতলী ও গাইনোর এলাকায় স্থাপিত এসব বিওপির মধ্যে নব আদাতলা বিওপির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

গত বৃহস্পতিবার সকালে জাতীয় পতাকা উত্তোলন ও উদ্বোধনী ফলক উন্মোচনের মাধ্যমে এর উদ্বোধন করেন বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাছের।

উদ্বোধন শেষে বিওপি চত্বরে একটি আমগাছের চারা রোপণ করেন তিনি। এ সময় দোয়া অনুষ্ঠিত হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, নতুন তিনটি বিওপি স্থাপনের ফলে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি বাড়বে। এতে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও অন্যান্য সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। দীর্ঘদিন ধরে সীমান্তের নিরাপত্তা নিয়ে উদ্বেগে থাকা স্থানীয় বাসিন্দারাও নতুন বিওপি স্থাপনে স্বস্তি প্রকাশ করেছেন।

আরও পড়ুনঃ   বাঘায় মনিগ্রাম ইউনিয়ন পরিষদের ২০২৪-২০২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

নওগাঁ জেলার সঙ্গে ভারতের সীমান্ত প্রায় ১৩০ কিলোমিটার দীর্ঘ। ভৌগোলিক কারণে এ সীমান্তের বড় একটি অংশ দুর্গম। অনুন্নত যোগাযোগব্যবস্থার কারণে দীর্ঘদিন ধরে এসব এলাকা চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশের ঝুঁকিতে রয়েছে। ভারতীয় অংশে অধিকাংশ এলাকায় কাঁটাতারের বেড়া থাকলেও বিষ্ণুপুর, নীলমারী, গাইনোর, বালাশহীদ, দুয়ারপাল, রাঙ্গাপুকুর, আদাতলা ও কৃষ্ণসদাসহ কয়েকটি এলাকা গবাদিপশু ও মাদক চোরাচালানের রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সাম্প্রতিক সময়ে এ সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও ভারত থেকে মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) ঘটনাও বেড়েছে।
বুড়িমারী সীমান্তে পুশইন প্রতিহত করল বিজিবি

০৪ নভেম্বর ২০২৬
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) প্রায়ই বিতর্কিত কর্মকাণ্ডে জড়ায়। গত পাঁচ বছরে সাপাহার ও পোরশা সীমান্তে বিএসএফের গুলি ও নির্যাতনে অন্তত সাতজন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ছাড়া নির্যাতনে অনেকে পঙ্গু হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

পোরশা উপজেলার বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা আব্দুল বারিক জানান, সীমান্তে বিজিবি কঠোর অবস্থানে থাকলেও চোরাকারবারি চক্রগুলো এখনো পুরোপুরি নিষ্ক্রিয় হয়নি। সীমান্তে নিহত ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারগুলো বিচারের পাশাপাশি ক্ষতিপূরণ দাবি করে আসছে। একই সঙ্গে স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে নতুন বিওপি স্থাপনের দাবিও ছিল তাদের।

উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাছের জানিয়েছেন, নতুন বিওপি চালুর ফলে সীমান্তে টহল ও নজরদারি বহুগুণ বাড়বে। এর মাধ্যমে ভারতীয় সীমান্তবর্তী এসব রুটে অবৈধ অনুপ্রবেশ, মাদক ও গবাদিপশু পাচার বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। সীমান্তের বিশৃঙ্খলা প্রতিরোধ এবং অনাকাঙ্ক্ষিত সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিজিবি সদস্যরা দিনরাত সতর্ক থাকবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপত্তা জোরদারে নওগাঁ সীমান্তে নতুন ৩ বিজিবি ক্যাম্প

১

রাজশাহী মহানগর জামায়াতের নতুন আমীরের শপথ গ্রহণ

২

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রিটনের

৩

শাহ মখদুম (রহ.) ক্বারিয়ানা, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে রাসিক প্রশাসক

৪

শিক্ষার্থীদের স্কাউটিংয়ের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে: আসাদুল হাবিব দুলু

৫

সবার জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

৬

স্বাধীন, শক্তিশালী ও দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান আইনমন্ত্রীর

৭

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান

৮

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

৯

ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু

১০

শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হার্ট সার্জারি চালুতে ২৫ কোটি টাকা বরাদ্দের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

১১

কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য : কৃষিমন্ত্রী

১২

ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২এর উদ্বোধন

১৪

রাসিক প্রশাসকের সঙ্গে শিক্ষানবিশ সহকারী কমিশনারদের মতবিনিময়

১৫

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯

১৮

পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন

১৯

ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে ১৯ নভেম্বর

২০

Design & Developed by: BD IT HOST