২০ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআই

নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআই

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: : নওগাঁর নিয়ামতপুরে দিনের বেলায় বাসার তালা ভেঙে ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৮ লাখ টাকা চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত বছরের ১৮ ডিসেম্বর উপজেলার গোকুলপুর গ্রামে এ চুরির ঘটনা ঘটে। তদন্ত শুরু করার আট দিনের মধ্যে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) পিবিআই তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে স্বর্ণ বিক্রির ২ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন নওগাঁর নিয়ামতপুর উপজেলার গোকুলপুর গ্রামের টিটন কুমার ওরফে টিটু (২৬), রাজশাহীর বাগমারা উপজেলার নিমাই সরকার (২৭) ও এবং দিলীপ কুমার (৩৭)। তাঁরা তিনজনেই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে তিনজনকে জেলহাজতে পাঠিয়েছে।

পিবিআই সূত্রে জানা যায়, গত বছরের ১৮ ডিসেম্বর নিয়ামতপুর উপজেলার গোকুলপুর গ্রামের সুশীল শিকদারের বাড়িতে দুপুর বেলা চুরির ঘটনা ঘটে। ওই সময় বাড়িতে কেউ ছিলনা। এসময় চোরেরা দরজার তালা ভেঙে বাড়িতে প্রবেশ করে। চোরেরা আলমারির সিন্দুক থেকে ১৫ ভরি স্বর্ণালংকার যার আনুমানিক মূল্য ৩২ লাখ ২৫ হাজার টাকা এবং নগদ ৮ লাখ টাকা চুরি করে নিয়ে যায়। একই দিন বিকেলে বাড়িতে ফিরে সুশীল শিকদার চুরির ঘটনা দেখতে পান।

আরও পড়ুনঃ   বাংলাদেশ লেবার পার্টির রাজশাহী সদর আসনের মনোনয়ন ফরম সংগ্রহ

এ ঘটনায় ভুক্তভোগীর ভাই নিখিল শিকদার গত বছরের ২৩ ডিসেম্বর অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে নিয়ামতপুর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে থানা পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। পরে বাদীর নারাজি আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গত ২ নভেম্বর অধিকতর তদন্তের জন্য মামলাটি পিবিআই নওগাঁ জেলাকে দেন। গত ৯ নভেম্বর মামলাটির তদন্ত শুরু করেন পিবিআই-এর পুলিশ পরিদর্শক (নিঃ) মো. আসাদুজ্জামান।

মো. আসাদুজ্জামান জানান, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার ১৭ নভেম্বর) নিয়ামতপুর উপজেলার বালাতৈড় বাজার থেকে প্রথমে গোকুলপুর গ্রামের টিটন কুমার ওরফে টিটুকে গ্রেপ্তার করা হয় । তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রাজশাহীর বাগমারা এলাকা থেকে সহযোগী নিমাই সরকার এবং চোরাই স্বর্ণের ক্রেতা দিলীপ কুমারকে গ্রেপ্তার করা হয়। পরে টিটুর দেখানো মতে নিমাই সরকারের শোয়ার ঘর থেকে স্বর্ণ বিক্রির ২ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। গত বুধবার (১৮ নভেম্বর) তিনজনকে আদালতে হাজির করা হয়।
তিনজনই আদালতে নিজেদের এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের সম্পৃক্ততার কথা উল্লেখ করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
আদালত তিনজনকে জেলহাজতে পাঠানোর আদেশ দেয়।

আরও পড়ুনঃ   জেলা পরিষদ প্রশাসককে অভিনন্দন জানিয়েছে অটিস্টিক শিক্ষার্থীরা

পিবিআইয়ের তদন্তে জানা যায়, ঘটনার দিন দুপুরে টিটুসহ তার দুই সহযোগী জানালার গ্রিল বেয়ে বাড়িতে প্রবেশ করে। পরে আলমারির তালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে তারা। চুরির পর মালামাল নিজেদের মধ্যে ভাগ করে নেয়। টিটু তার ভাগের প্রায় ৩ ভরি স্বর্ণ ও ১ লাখ ৫০ হাজার টাকা নিমাই সরকারের কাছে রাখে। পরে নিমাই সরকার ওই স্বর্ণ বাগমারার দিলীপ কুমারের কাছে ৩ লাখ ৯১ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন। দিলীপ কুমার স্বর্ণ গলিয়ে বিভিন্ন ধরনের গহনা তৈরি করে বিক্রি করেছেন বলে তদন্তে জানা গেছে।

মো. আসাদুজ্জামান আরও জানান,
এ ঘটনায় জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেপ্তার এবং চুরি যাওয়া মালামালের অবশিষ্ট অংশ উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। মামলাটির তদন্ত চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর বালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন

১

টানা বৃষ্টিতে পানির নিচে রোপা আমন ও সবজিক্ষেত, ক্ষতিগ্রস্ত ফুলচাষিরাও

২

গলার কাটা হাসিনাকে বের করার জন্য ভারত ব্যস্ত : এমপি ফজলে হুদা

৩

বারহাট্টায় প্রাথমিক শিক্ষায় জনবল সংকট, ৭১ বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

৪

রাজশাহীতে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

৫

সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত

৬

নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআই

৭

খেলতে গিয়ে সেপটিক ট্যাংকিতে প্রাণ গেল শিশুর

৮

নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তার

৯

পটকা মেরে পালানো তরুণকে খুঁজছে পুলিশ

১০

রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মানজাল গ্রেপ্তার

১১

রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসক

১২

রাজশাহীতে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

১৩

রিজার্ভ ছাড়াল ৩৪ বিলিয়ন ডলার

১৪

ঝুঁকিপূর্ণ ভবনে চলছে নাটোর ট্রাফিক পুলিশের কার্যক্রম

১৫

রাজশাহীর কোন ইউনিয়নে কখন নির্বাচন

১৬

রাজশাহী সীমান্তে ১০ মাসে ১১ কোটি ৩৪ লাখ টাকার মাদক, অস্ত্র ও চোরাই পণ্য জব্দ

১৭

রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান, ভাতা ও কেনাকাটায় দুর্নীতির অভিযোগ

১৮

পরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচি

১৯

আধুনিক রেলসেবা সম্প্রসারণে সরকারের যুগান্তকারী উদ্যোগ : রেলপথ মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST