১৬ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপন

রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার পাঁড়ইল ইউনিয়নের বড়াইল গ্রামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নিয়ামতপুর প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে ব্রিটিশ বিরোধী আন্দোলন “উলগুলানের” মহানায়ক বীর শহীদ বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে নিয়ামতপুর জাতীয় আদিবাসী পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত। রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার পাঁড়ইল ইউনিয়নের বড়াইল গ্রামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদের নিযামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়ন সভাপতি শিরিষ পাহান। সঞ্চালনা করেন আদিবাসী ছাত্র পরিষদ নিয়ামতপুর শাখার সাধারণ সম্পাদক প্রনব মুন্ডা।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অজিত কুমার মুন্ডা, রসুলপুর ইউনিয়ন সভাপতি মধু সরদার, পাড়ইল ইউনিয়নের নারী বিষয়ক সম্পাদক সিতামনি মুন্ডা, ইউপি সদস্য আ: রফিক। এছাড়াও সদস্য বিনয় মুন্ডা,ইন্দ্রজিত মুন্ডা,রিদয় মাহাতো,রিদয় মুন্ডাসহ বিভিন্ন এলাকা থেকে আসা সাধারণ আদিবাসী নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   বাঘায় অটোভ্যানের ধাক্কায় শিশু নিহত

আলোচনা সভায় বক্তারা বলেন, ‘উলগুলান’ বা আদিবাসী গণআন্দোলনের মহানায়ক বিরসা মুন্ডা ব্রিটিশ সাম্রাজ্যবাদ ও দেশীয় শোষণ-বঞ্চনার বিরুদ্ধে অসামান্য সাহসিকতার সাথে লড়াই করেছিলেন। তার জীবন ও সংগ্রাম আজও দেশের বঞ্চিত ও অধিকারবঞ্চিত মানুষের মুক্তির পথ দেখায়। বর্তমান সময়ে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, ভূমি অধিকার রক্ষা এবং মাতৃভাষায় শিক্ষার দাবি আদায়ে বিরসা মুন্ডার আদর্শ আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা।

আরও পড়ুনঃ   ভাঙ্গায় কলেজ ছাত্রীকে গণধর্ষণ মামলার ২ আসামি গ্রেফতার : আদালতে প্রেরণ

​বক্তারা আরও অভিযোগ করেন, আজও আদিবাসীরা তাদের নায্য অধিকার থেকে বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে। তাই বিরসা মুন্ডার আদর্শে উদ্বুদ্ধ হয়ে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে অধিকার আদায়ের আন্দোলনে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা।

​সভা শেষে বীর শহীদ বিরসা মুন্ডার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার আদর্শ বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করা হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিবাহ ও তালাক নিবন্ধন ফি পুনর্নির্ধারণসহ পাঁচ দফা দাবিতে কর্মবিরতি

১

নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপন

২

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

৩

বিএনপি সরকার দায়িত্ব নেয়ার পর গুম কিংবা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি : তথ্য প্রতিমন্ত্রী

৪

বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসবে সিসি ক্যামেরা

৫

নিকার ১২২ তম সভায় সাতটি প্রস্তাব অনুমোদন

৬

দুর্গাপুরে সোমেশ্বরী নদীর ওপর ৬০০ মিটার দীর্ঘ কাঠের সেতু উদ্বোধন

৭

রাজশাহীর বাঘায় ৫২ বোতল বিদেশী মাদক উদ্ধার

৮

নগরীতে পুলিশের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

১০

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী, বাড়ছে যুদ্ধের শঙ্কা

১১

গোপালগঞ্জে নিরাপত্তা নিশ্চিতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

১২

নেত্রকোনায় পুলিশ কনস্টেবল নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতে প্রস্তুত জেলা পুলিশ

১৩

হৃদয়ের সেঞ্চুরি, লিটনের অপরাজিত ৯২ , প্রথম দিন বাংলাদেশের

১৪

গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৫

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠক অনুষ্ঠিত

১৬

হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি

১৭

যশোরের শার্শায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির দায়ে দপ্তরির ৫ বছরের কারাদণ্ড

১৮

নেজামপুর ইউনিয়ন কৃষকদলের কমিটি গঠন

১৯

রাজশাহীতে ১৮৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST