১৪ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় দেখতে হাজারো মানুষের ঢল

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের নওগাঁ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান।

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : হেমন্তের শেষে মাঠ থেকে কেটে নেওয়া হয়েছে ধান। সেই ফাঁকা মাঠের মধ্যে কয়েক হাজার দর্শকের ভিড়। দৃষ্টি সবার মাঠের মাঝখানে। সেখানে চিহ্নিত করে দেওয়া স্থানের মধ্য দিয়ে প্রাণপণে ছুটছে ঘোড়া। উপস্থিত দর্শকদের হর্ষধ্বনি ও করতালিতে মুখর হয়ে উঠছে চারপাশ।

নওগাঁ নিয়ামতপুর উপজেলার দ্বারাজপুর গ্রামের ফসলি জমির মাঠে অনুষ্ঠিত ঘোড়দৌড় প্রতিযোগিতার দৃশ্য এটি। আজ রোববার বেলা ১২টায় দ্বারাজপুর গ্রামবাসীর উদ্যােগে এ ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ   কক্সবাজারে নকল আকিজ বিড়িসহ আবুল খায়ের টোব্যাকোর এসআর আটক

প্রতিযোগিতায় নওগাঁর বিভিন্ন উপজেলা এবং পার্শ্ববর্তী বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে ৮০টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয়।

বেলা ১২টায় ঘোড়দৌড় প্রতিযোগিতা শুরু হয়। এর আগে বিভিন্ন এলাকা ও আশপাশের গ্রাম থেকে মাঠে আসতে শুরু করেন স্থানীয় দর্শকেরা। প্রতিযোগিতা শেষ হয় বিকেল পাঁচটায়।

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি ইসাহাক আলী সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনার, সহ কোষাধ্যক্ষ গোলাম মোরশেদ ; শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়ান উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাওসারুল ইসলাম রতন প্রমুখ।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ঘুঘুর ছানা ধরতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে প্রাণ হারাল কিশোর

অনুষ্ঠান সঞ্চালনা করেন নিয়ামতপুর উপজেলা জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক মো. মিলন রেজা। অতিথিরা প্রতিযোগিতায় তিন গ্রুপের নয়জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST