২১ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছে

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে বৃষ্টিতে নওগাঁর নিয়ামতপুর উপজেলার বিভিন্ন মাঠে পড়ে থাকা পাকা ও কাটা ধান ভিজে যাওয়ায় কৃষকেরা দুশ্চিন্তায় পড়েছেন।
কৃষকেরা আশঙ্কা করছেন, অসময়ের এই বৃষ্টিতে কাটা ধান ভিজে যাওয়ায় ধানের ফলন কম হতে পারে। এই ভেজা ধান বিক্রি করতে গেলে ভালো দাম পাওয়া যাবে না। খড়ও কোনো কাজে আসবে না। তবে কৃষি বিভাগ বলছে, এই বৃষ্টিতে কৃষকের সাময়িক ভোগান্তি হলেও ফলনে কোনো প্রভাব পড়বে না।

কৃষকেরা জানিয়েছেন, অনেক জমির আমন ধান ইতিমধ্যে পেকে উঠেছে। উপজেলার বেশির ভাগ মাঠে ধান কাটা শুরু হয়ে গেছে। এ সময় বৃষ্টি হওয়ায় পাকা ও কাটা ধান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে ধান কাটা, মাড়াই ও ঘরে তোলা নিয়ে বিপাকে পড়তে হবে তাঁদের। শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। এতে করে কৃষকের ধান কাটা বন্ধ হয়ে গেছে। ব্যাহত হয়েছে স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কাজকর্ম।

আরও পড়ুনঃ   ৩১ বছর আগের গরু চুরির মামলায় যে নির্দেশনা দিলেন হাইকোর্ট

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় হতে জানা গেছে, উপজেলার আটটি ইউনিয়নে এবছর ৩১ হাজার ৪০ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। অর্জিত হয়েছে ৩০ হাজার ৪৪০ হেক্টর। সবচেয়ে বেশি আবাদ হয়েছে স্বর্না-৫ জাতের ধান, তারপরে রয়েছে ব্রি-৫১ জাতের ধান। এখন পর্যন্ত ৪০ শতাংশ ধান কাটা হয়েছে বলে জানা গেছে। বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে , শুক্রবার সকাল থেকে শুরু করে শনিবার সকাল পর্যন্ত ৪৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এসময় বাতাসের আদ্রর্তা ছিল ৯৮ শতাংশ। তাপমাত্রা ছিল ২০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

উপজেলার ভাবিচা গ্রামের কৃষক ক্ষুদু মহন্ত জানান, বৃষ্টি শুরুর মাত্র এক দিন আগে তিনি ধান কেটেছেন। কিন্তু বৈরী আবহাওয়ায় কাটা ধান এখন পানিতে ভিজছে। সময়মতো ধান শুকাতে না পারলে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন তিনি। একই গ্রামের কৃষক উজ্জ্বল সরকার জানান, এবছর শ্রমিক, সেচ, রাসায়নিক সার ও কীটনাশক বাবদ খরচ অনেক বেশি হয়েছে। ধানের দামও তুলনামূলক কম। তার উপর ধান কাটার সময়ে বৃষ্টি হওয়াতে অনেক ক্ষতি হয়ে গেল।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

উপজেলার দামপুরা গ্রামের কৃষক হারুন অর রশিদ জানান, কয়েকদিন আগে তাঁর ছয় বিঘা জমির ধান কেটে মাঠেই রেখে দিয়েছেন। বৃষ্টিতে জমিতে পানি জমে সব ধান ভিজে গেছে। এই ধান নিয়ে তিনি খুব দুশ্চিন্তায় আছেন। এই ভেজা ধান বিক্রি করতে গেলে ভালো দাম পাবেন না। এতে করে তিনি আর্থিকভাবে ক্ষতির মুখে পড়বেন। তিনি আরও জানান, তিনি এই ধান কেটে দুই/এক দিনের মধ্যে সরিষা ও গম আবাদ করতে মনস্থ করেছিলেন। এই অসময়ের বৃষ্টিতে সেটাও মনে হয় সম্ভব হবে কিনা বুঝতে পারছেন না।

এ বিষয়ে নিয়ামতপুর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে ধান কাটা ও সংগ্রহে কৃষকেরা কিছুটা ভোগান্তির শিকার হলেও এই বৃষ্টিতে ফসলের বড় কোনো ক্ষতির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তিনি। আগামীকাল রবিবার আবহাওয়া স্বাভাবিক হবে বলে তিনি আশা করছেন। এছাড়া উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠপর্যায়ে পরিস্থিতির ওপর নজর রাখছেন এবং কৃষকদের সহযোগিতা ও পরামর্শ প্রদান করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১

খালিয়াজুরীতে তুলার গুদামে আগুন, ১৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

২

বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের আন্তঃবিভাগীয় ও আন্তঃজেলা সীমানা নির্ধারণে মতবিনিময়

৩

বেড়ায় থমথমে পরিস্থিতি, কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫ সমর্থক আটক

৪

স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বগুড়ায় পৌনে দুই ঘণ্টা সড়ক অবরোধ

৫

মোহনপুরে নারী হত্যার ঘটনায় সাবেক স্বামী আটক

৬

তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান

৭

রাজপাড়া থানা জামায়াতের কর্মপরিষদ গঠন ও দায়িত্ব বণ্টন

৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১০

রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা

১১

জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১২

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৩

রাজশাহীতে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড আবেদন

১৪

নাটোরে পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি ককটেল উদ্ধার

১৫

গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরাইলের ড্রোন হামলা, নিহত ৪

১৬

তানোরে টানা বৃষ্টিতে বিপাকে কৃষক, মাঠে ৮০ শতাংশ ধান

১৭

রাজশাহীতে বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধারসহ গ্রেফতার ২

১৮

চাঁপাইনবাবগঞ্জে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৯

রাজশাহীতে ‘বাংলাদেশ ফেম অ্যান্ড অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST