৭ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

নিজ স্বার্থ রক্ষায় শেখ হাসিনার জন্য মায়াকান্না করছে ভারত: রিজভী

অনলাইন ডেস্ক : ভারত মিথ্যার বেড়াজাল নির্মাণ করে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শেখ হাসিনাকে দিয়ে ভারত নিজেদের স্বার্থ রক্ষা করতে পারে, সেই স্বার্থ রক্ষার জন্যই তারা শেখ হাসিনার জন্য কুমিরের মায়াকান্না করছে।

শনিবার (৭ ডিসেম্বর) আমরা বিএনপি পরিবারের উদ্যোগে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি ছাত্র-জনতার আন্দোলনে আহত ব্যক্তিদের খোঁজ-খবর নিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ অভিযোগ করেন রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, পালিয়ে যাওয়া স্বৈরাচারের জন্য মায়া কান্না করছেন পার্শ্ববর্তী দেশের রাজনীতিবিদ, নীতিনির্ধারকরা এবং আরও অনেকেই বিশেষ করে আত্মা বিক্রিকারী মিডিয়ার লোকজন।

আরও পড়ুনঃ   নগরীতে কলেজ প্রতিষ্ঠাতা পরিবারের প্রতি মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

তিনি আরও বলেন, বাংলাদেশে না কি হিন্দুদের বাড়ি পোড়ানো হচ্ছে এবং হিন্দুদেরকে পুড়িয়ে মারা হচ্ছে। এধরনের ডাহা অসত্য মিথ্যার বেড়াজাল নির্মাণ করে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু প্রযুক্তির এই যুগে তারা সফল হতে পারছে না।

রিজভী বলেন, যে ভারতকে আমরা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে জানতাম, যে ভারতে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষিত হয় বলে আমরা জানতাম, যে ভারতে অনেক জ্ঞানী ও গুণী মানুষের দেশ- সেই দেশটিকে এখন মনে হচ্ছে সেখানে হিংস্র ঘাতক ও প্রচণ্ড রক্তপিপাসু মানুষরা সেখানে বাস করেন। শেখ হাসিনাকে দিয়ে তারা নিজেদের স্বার্থ রক্ষা করতে পারে। সেই স্বার্থ রক্ষার জন্যই তারা শেখ হাসিনার জন্য যে কুমিরের মায়া কান্না করছেন, এটাই এখন সত্য প্রমাণিত হচ্ছে।

আরও পড়ুনঃ   অন্তর্বর্তীকালীন সরকারে আলোচনায় যারা

রিজভী বলেন, ওরা (ভারত) এত দূর গেছে যে, আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতার যে পতাকা- সেই পতাকা ছিড়ে ফেলেছে। কূটনৈতিক নেতৃবৃন্দের গায়ে হাত তুলেছেন। ভিয়েনা কনভেনশন অনুযায়ী এটা ভয়ঙ্কর রকমের আন্তর্জাতিক গুরুতর অপরাধ। সেই অপরাধ তারা করেছে। তারা একবারও ভাবেনি শেখ হাসিনা এদেশে কি নিষ্ঠুরতা, কি নির্দয়তা ও কি হিংসাশ্রয়ী আচরণ করেছেন নিজ দেশের নাগরিকদের সঙ্গে।

এ সময় আরও ছিলেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দীন বকুল, বিএনপির সহ প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

১

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

২

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

৩

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৪

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

৫

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

৬

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

৭

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

৮

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১০

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

১১

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

১২

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

১৩

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১৪

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৫

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

১৬

নেত্রকোনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

১৭

পবায় পশু হাসপাতালে অপারেশন থিয়েটার নির্মাণের উদ্যোগ

১৮

কৃষকের উন্নয়নে বিএমডিএর কার্যক্রম বাড়ানোর তাগিদ

১৯

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST