৯ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

নাটোরসহ দেশের ১৪টি মিনি স্টেডিয়াম উদ্বোধন করলেন ক্রীড়া উপদেষ্টা

নাটোর প্রতিনিধি : নাটোরসহ দেশের বিভিন্ন জেলার ১৪টি উপজেলা মিনি স্টেডিয়াম উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ শনিবার (৯ আগস্ট) নাটোর শহরের কানাইখালী এলাকায় উপজেলা মিনি স্টেডিয়াম উদ্বোধন করেন তিনি। সেই সঙ্গে ভার্চুয়ালি দেশের আরও ১৩টি উপজেলা স্টেডিয়াম উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।

আরও পড়ুনঃ   ১ নভেম্বর থেকে পলিথিন ব্যাগের বিরুদ্ধে অভিযান: পরিবেশ উপদেষ্টা

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম, উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম প্রকল্পের পরিচালক মাহাবুব মোরশেদ সোহেল, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইনসহ প্রশাসন ও ক্রীড়া বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, দেশের ক্রীড়াঙ্গনকে আধুনিক যুগোপযোগী করার জন্য সরকার কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম করা হবে। পরে উপদেষ্টা নাটোর সদর উপজেলা মিনি স্টেডিয়াম পরিদর্শন করেন। এ সময় নাটোর জেলার সব শহীদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধাসহ বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১

গোদাগাড়ীতে লগি-বৈঠার তাণ্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২

বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৩

গোদাগাড়ীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

৪

বাগমারায় অবৈধ পুকুর খননের দায়ে দুইজনের দণ্ড

৫

রাজশাহীতে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

৬

বাগমারায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

৭

নগর পরিবেশ ব্যবস্থাপনা সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

৮

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৮

৯

নগরীতে চোরাই ল্যাপটপ-মোবাইলসহ গ্রেপ্তার ২

১০

বাগমারায় অনুমোদনহীন সার বিক্রির দায়ে জরিমানা

১১

নগরীতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১২

ছাত্রদল নেতা শাকিল হত্যা, এমপিপুত্র মিন্টু যুবদল থেকে বহিষ্কার

১৩

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

১৪

রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

কারাগারে বিএনপি নেতা পিন্টুর মৃত্যু, তিন কারা কর্মকর্তাকে পিবিআই’র জিজ্ঞাসাবাদ

১৬

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুই কোটি টাকার হেরোইন উদ্ধার

১৭

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার উদ্যোগে গাফিলতির সুযোগ নেই : ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার 

১৮

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা, থাকছে ৮৯ স্টল

১৯

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

২০

Design & Developed by: BD IT HOST