৯ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তারকৃত ৫ মাদক ব্যবসায়ী।

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া, কাটাখালী, মতিহার ও বোয়ালিয়া থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেটসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে রাজপাড়া থানা পুলিশ লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মো: রজব আলীর ছেলে মো: রাব্বী (২৭)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৬৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত রাব্বীর বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় ৭টি মাদক মামলা রয়েছে।

অপরদিকে কাটাখালী থানা পুলিশ গত ৭ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে শ্যামপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত আ: মতিনের ছেলে মো: জীবন ইসলাম (২৫) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে জীবনকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা মোট ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

তাছাড়াও মতিহার থানা পুলিশ গত ৮ সেপ্টেম্বর বেলা আনুমানিক সাড়ে ১২টার দিকে পশ্চিম বুধপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মো: দুলাল মন্ডলের ছেলে ফাইসাল আহমেদ (২৮)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে বোয়ালিয়া থানা পুলিশ একই তারিখ সন্ধ্যা আনুমানিক সোয়া ৬টার দিকে জিন্নাহনগর রাজশাহী মিষ্টি বাড়ি এলাকায় জনসাধারনের সহায়তায় অভিযান পরিচালনা করে সুজানগর শিল্পীপাড়া গ্রামের মৃত এলাহীর ছেলে মো: বাবু (৩০)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ   পবিত্র শবেবরাত উদযাপন উপলক্ষ্যে আরএমপি’র গণবিজ্ঞপ্তি

এছাড়া, বোয়ালিয়া থানা পুলিশ একই তারিখ বিকেল আনুমানিক পৌনে ৫টার দিকে মথুরডাঙ্গা সামুর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে চন্দ্রিমা থানার মুশরইল গ্রামের সংকর বিশ্বাসের ছেলে প্রদীপ বিশ্বাস (২৭)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সফরে রাজশাহীর উন্নয়ন আরও গতি পাবে : রাসিক প্রশাসক

১

মদের বোতল হাতে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের নাচানাচি, ভিডিও ভাইরাল

২

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

৩

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

৪

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৫

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৬

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৭

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৮

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৯

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

১০

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

১১

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১৩

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১৪

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৫

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৮

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৯

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

২০

Design & Developed by: BD IT HOST