৪ মে ২০২৪
অনলাইন সংস্করণ

ধান কাটতে গিয়ে হিট স্ট্রোকে বাঘার শ্রমিকের মৃত্যু

আসলাম আলী স্টাফ রিপোর্টার: নাটোরের সিংড়ায় জমিতে ধান কাটার সময় তীব্র তাপদাহে ‘হিট স্ট্রোকে’এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সে রাজশাহী জেলার বাঘা উপজেলার বলরামপুর গ্রামের আশরাফ আলীর ছেলে আশিক (২৪)

শুক্রবার (৩ মে) বিকেল সাড়ে পাঁচটায় সিংড়া উপজেলার খাজুরা গ্রামের একটি মাঠে মত্যুর এ ঘটনা ঘটে।
মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে পাকুড়িয়া ইউপি আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুর রহমান।

আরও পড়ুনঃ   তানোরে কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণে অবহেলার অভিযোগ, ক্ষতির পূরণের দাবি

জানা গেছে,ওইদিন ( শুক্রবার) সকাল থেকে সিংড়া উপজেলার খাজুারা গ্রামের মাঠে আশিকসহ বেশ কয়েকজন শ্রমিক এক ব্যক্তির জমিতে ধান কাটছিলেন। ধান কাটা শেষে মাড়াইয়ের জন্য দুপুরের পর থেকে রেজাউল ও তার সঙ্গীয় অন্যান্য শ্রমিকরা ধানের বোঝা জমি থেকে বহন করে মালিকের বাসায় নিচ্ছিলেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে আশিক প্রচণ্ড গরমে ‘হিট স্ট্রোক’ করে মাটিতে পড়ে গিয়ে সেখানেই সে মৃত্যুবরণ করেন। শনিবার সকাল নয়টায় নিজ এলাকায় জানাযার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

আরও পড়ুনঃ   ভাঙ্গায় মহাসড়ক-রেলপথ অবরোধ কর্মসূচি স্থগিত

পারিবারিক সুত্রে জানা গেছে, কিছুদিন পরে আশিকের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম জানান,শ্রমিক মৃত্যুর বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ কিছু জানায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগমারায় অনুমোদনহীন সার বিক্রির দায়ে জরিমানা

১

নগরীতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২

ছাত্রদল নেতা শাকিল হত্যা, এমপিপুত্র মিন্টু যুবদল থেকে বহিষ্কার

৩

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

৪

রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

৫

কারাগারে বিএনপি নেতা পিন্টুর মৃত্যু, তিন কারা কর্মকর্তাকে পিবিআই’র জিজ্ঞাসাবাদ

৬

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুই কোটি টাকার হেরোইন উদ্ধার

৭

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার উদ্যোগে গাফিলতির সুযোগ নেই : ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার 

৮

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা, থাকছে ৮৯ স্টল

৯

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

১০

কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগ পরিবেশবান্ধব চুলা ছড়িয়ে দেন কবুলজান

১১

রাজশাহীর সিনিয়র আইনজীবী রুনু’র ইন্তেকাল

১২

বাঘায় ইউএনও-এর বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন

১৩

বাঘায় শিক্ষক আশরাফ আলীর ইন্তেকাল

১৪

মান্দায় চোলাই মদ তৈরির উপকরণসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ

১৬

নগরীতে পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

১৭

নগরীতে গাঁজা উদ্ধারসহ গ্রেপ্তার ১

১৮

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩২

১৯

রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ভারতীয় ক্যাপ্টেন মদ জব্দ

২০

Design & Developed by: BD IT HOST