২০ মে ২০২৪
অনলাইন সংস্করণ

দৌড়ে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

সাইদ সাজু, তানোর : রাজশাহীর তানোরে দৌড়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মাহফুজ নামের ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে মুন্ডমালা পৌর এলাকার চিনাশো গ্রামের মহাসিন আলীর পুত্র। এমন মর্মান্তিক ঘটনার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে ঘটনাটি ঘটেছে তানোর মুন্ডমালা সড়কের চিনাশো নামক মোড়ে।

আরও পড়ুনঃ   প্রাথমিকের জন্য ২০১ কোটি টাকায় ৪ কোটি ৪ লাখ বই কিনবে সরকার

এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে গ্রামের অন্য শিশুদের সাথে মাহফুজ তানোর মুন্ডমালা সড়কের ধারের তালগাছের তালশাঁস খাওয়ার জন্য আসে। এসময় রাস্তা পার হওয়ার জন্য দৌড় দিলে তানোরের উদ্দেশ্যে মুন্ডুমালা থেকে আসা দ্রুতগ্রামী ট্রাকের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় শিশু মাহফুজ।

আরও পড়ুনঃ   অপচিকিৎসার ফাঁদে গ্রামের মানুষ

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, সকাল সকাল একটি ট্রাক শিশু মাহফুজ কে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশু মাহফুজ। এঘটনায় তানোর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১

গোদাগাড়ীতে লগি-বৈঠার তাণ্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২

বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৩

গোদাগাড়ীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

৪

বাগমারায় অবৈধ পুকুর খননের দায়ে দুইজনের দণ্ড

৫

রাজশাহীতে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

৬

বাগমারায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

৭

নগর পরিবেশ ব্যবস্থাপনা সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

৮

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৮

৯

নগরীতে চোরাই ল্যাপটপ-মোবাইলসহ গ্রেপ্তার ২

১০

বাগমারায় অনুমোদনহীন সার বিক্রির দায়ে জরিমানা

১১

নগরীতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১২

ছাত্রদল নেতা শাকিল হত্যা, এমপিপুত্র মিন্টু যুবদল থেকে বহিষ্কার

১৩

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

১৪

রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

কারাগারে বিএনপি নেতা পিন্টুর মৃত্যু, তিন কারা কর্মকর্তাকে পিবিআই’র জিজ্ঞাসাবাদ

১৬

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুই কোটি টাকার হেরোইন উদ্ধার

১৭

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার উদ্যোগে গাফিলতির সুযোগ নেই : ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার 

১৮

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা, থাকছে ৮৯ স্টল

১৯

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

২০

Design & Developed by: BD IT HOST