১ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

দেশে আর ফ্যাসিবাদের পুনর্বাসন হবে না: হাসনাত আবদুল্লাহ

অনলাইন ডেস্ক : দেশ থেকে ফ্যাসিবাদ চিরতরে বিদায় নিয়েছে এবং এ দেশে আর ফ্যাসিবাদের পুনর্বাসন হবে না বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। শুক্রবার (১ নভেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেবিদ্বার উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ পরিবার ও আহতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশে আর ফ্যাসিবাদের পুর্নবাসন হবে না। দেশ থেকে ফ্যাসিবাদ চিরতরে বিদায় নিয়েছে। পরবর্তী সরকারে কে আসবে তা নির্ধারণ করবে জনগণ। জনগণ যদি মনে করে এমন কাউকে ক্ষমতায় আনবে যারা পূর্বের মতো ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করবে, তার দায়ভারও তাদেরই নিতে হবে। এখন সিদ্ধান্ত আপনাদের, কাকে আগামীতে ক্ষমতায় আনবেন।

আরও পড়ুনঃ   বগুড়ায় কুকুরের কামড়ে আহত ২২, হাসপাতালে ভ্যাকসিন সংকট

হাসনাত বলেন, দেবিদ্বারে কোনোভাবেই চাঁদাবাজিকে স্থান দেওয়া হবে না। এটি রাজনৈতিক ও সামাজিকভাবেই সবাইকে মোকাবিলা করতে হবে। দেবিদ্বারের অবস্থা এমন হয়েছে, যারা রাজনীতিতে আসছে তারা বিদেশে থাকছে এবং দেশে এসে পৈতৃক কোটায় ক্ষমতায় আসছে। তাদের নিজেদের মধ্যে পাতানো বিরোধী বিরোধী খেলা আছে। অর্থাৎ সরকারে গেলেও আমার পরিবার, বিরোধী দলে গেলেও আমার পরিবার। যারা গত ১৬ বছর মানুষের ওপর জলুম নির্যাতন করেছেন তাদের সমঝোতার মাধ্যমে মামলা থেকে বাদ দেওয়া হয়েছে। আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি, আপনারা যারা নির্যাতনের শিকার হয়েছেন আপনারা তাদের বিরুদ্ধে মামলা করবেন এবং আইনি সহায়তা নেবেন। এ ক্ষেত্রে যারা বাধা দেবে তাদের নামগুলো প্রকাশ করবেন।

হাসনাত আরও বলেন, দেবিদ্বারে যারা শহীদ ও আহত হয়েছেন, আমি বিভিন্ন ফাউন্ডেশনে গিয়ে গিয়ে তাদের জন্য অর্থ সহায়তা এনেছি। ইতোমধ্যে দেবিদ্বারের ১০ শহীদ পরিবারের মাঝে ২০ লাখ টাকা দেওয়া হয়েছে। বাকি দুই শহীদের নাম আমার কাছে পরে এসেছে। আহতদের দেওয়া হয়েছে ছয় লাখ টাকা। এটি সরকারি কোনো অনুদান নয়। সরকার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডশন করেছে। ওই ফাউন্ডেশনের মাধ্যমে আরও অনুদান দেবে।

আরও পড়ুনঃ   কোনো অসৎ ব্যক্তি আমাদের কেবিনেটে নেই : নৌ উপদেষ্টা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মাহমুদুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা, এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রবিউল ইসলাম, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় সমন্বয়ক রাকিবুল ইসলাম হৃদয়, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি নাজমুল হাসান নাহিদ, মোহতাদির যারিফ সিক্ত, জহিরুল ইসলাম ও আস সুন্নাহ ফাউন্ডেশনের সমন্বয়ক মাহমুদুল হাসান জোবায়ের।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST