৯ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

তারকাবহুল সিংহাম: সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়েছেন অজয়, কম টাইগার

অনলাইন ডেস্ক : বলিউডে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি সিংহাম-এর তৃতীয় ছবি ‘সিংহাম এগেইন’ দেখার অধীর আগ্রহে দর্শকেরা। ইতোমধ্যে ছবিটির পাঁচ মিনিটের দীর্ঘ ট্রেলার প্রকাশ হয়েছে। তা দেখে বুঝতে বাকি নেই যে, অ্যাকশন ঘরানায় বলিউডের সবচেয়ে বড় ছবি হতে চলেছে এটি।

সিংহাম সিরিজের তৃতীয় কিস্তিতে আগের মতই থাকছেন ছবির স্টারকাস্টরা। থাকছেন অজয় দেবগণ, অক্ষয় কুমার ও রণবীর সিং। এখানেই শেষ নয়, থাকছেন টাইগার শ্রফ ও অর্জুন কাপুরও। এছাড়াও মুখ্য চরিত্রে দেখা যাবে করিনা কাপুর ও দীপিকা পাড়ুকোনকেও।

এবার জেনে নেওয়া যাক, এই ছবিতে কাজ করে কে কত পারিশ্রমিক পেলেন।

আরও পড়ুনঃ   প্রতিবাদী চরিত্র নিয়ে নতুন ওয়েব সিরিজে পাওলি

বিনোদন ভিত্তিক সংবাদমাধ্যম কইমই থেকে পাওয়া তথ্য, সিংহামের মূখ্য চরিত্রের কাজ করেছেন লেডি সিংহাম দীপিকা পাড়ুকোন। তাকে পারিশ্রমিক দেওয়া হয়েছে ৬ কোটি রুপি। এবং মিসেস সিংহাম চরিত্রে থাকা কারিনা কাপুরকে পারিশ্রমিক দেওয়া হয়েছে ১০ কোটি রুপি।

সিংহামের কপ ইউনিভার্সে প্রবেশ করা অভিনেতা টাইগ্রার শ্রফকে পারিশ্রমিক দেওয়া হয়েছে ৩ কোটি রুপি। এছাড়াও ভিলেন অর্জুন কাপুরকে দেওয়া হয়েছে ৬ কোটি রুপি। সিম্বা চরিত্রের রণবীর সিংকে পারিশ্রমিক দেওয়া হয়েছে ১০ কোটি রুপি।

ছবিটিতে সূর্যবংশী অবতারে আসা ‘খিলাড়ি’ অক্ষয় কুমার পারিশ্রমিক পেয়েছেন ২০ কোটি রুপি। জ্যাকি শ্রফ তার চরিত্রের জন্য ২ কোটি পারিশ্রমিক পেয়েছেন।

আরও পড়ুনঃ   ওটিটি নিষিদ্ধে যা বললেন কঙ্গনা রানাওয়াত

এবং ‘সিংহাম এগেইন’ ছবিতে সবচেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছেন ছবির মুখ্য অভিনেতা অজয় দেবগণ- ৩৫ কোটি রুপি। যা তার অভিনীত সর্বশেষ সিনেমা ‘অর মে কাহা দম থা’ এবং ‘ময়দান’ এর তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি।

‘সিংহাম’ বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি। রোহিত শেট্টির ‘কপ ইউনিভার্স’ তথা পুলিশ ব্রহ্মাণ্ডের সূত্রপাত বলিউড অভিনেতা অজয় দেবগনের হাত ধরে। ২০১১ সালে মুক্তি পায় ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি, ‘সিংহাম’। ২০১৪ সালে আসে ‘সিংহাম রিটার্নস’। দুই ছবির সাফল্যের পরে ‘সিম্বা’, ‘সূর্যবংশী’-র মাধ্যমে পুলিশ ব্রহ্মাণ্ডকে আরও এগিয়ে নিয়ে গেছেন রোহিত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST