৯ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

তরুণী মডেলকে বিবস্ত্র করে শ্লীলতাহানির অভিযোগ

অনলাইন ডেস্ক : পশ্চিমবঙ্গের আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করার এই ঘটনার রেশ পুরো ভারতে ছড়িয়ে গেছে। একে একে বলিউডের তারকারাও কলকাতার এই ঘটনার বিরুদ্ধে মুখ খুলছেন।

এদিকে বাংলার গ্ল্যামার দুনিয়াতেও যৌন হয়রানি, হেনস্তার ঘটনায় উত্তাল সিনেমাপাড়া। তবে এবার এক তরুণী মডেলকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। জানা গেছে, সেই অভিযুক্তের মেকআপ অ্যাকাডেমি রয়েছে, সেখানেই ওই তরুণী মডেলকে বিবস্ত্র করে শ্লীলতাহানি করা হয়েছে।

আরও পড়ুনঃ   ‘শিল্পীদের গার্মেন্টসে চাকরি দিতে নিপুণের অফার লুফে নিয়েছি’

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, ওই মডেলের অভিযোগের ভিত্তিতেই দায়ের হয়েছিল এফ আই আর। ইতোমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

নির্যাতিতার অভিযোগ, মঙ্গলবার বেলা পৌনে ১২টা সময় মডেলিংয়ের জন্য তিনি ওই মেকআপ অ্যাকাডেমিতে যান তিনি। পৌঁছনোর পরই ওই প্রতিষ্ঠানের মালিক তাকে বিবস্ত্র করেন বলে অভিযোগ।

শ্লীলতাহানির ঘটনা ঘটার পরই ওই মডেল স্থানীয় থানায় গিয়ে অভিযোগ জানান। তার ভিত্তিতেই একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ। প্রাথমিক তদন্তে শুরু করে পুলিশ জানতে পারে অভিযুক্ত কলকাতারই বাসিন্দা। তরুণী মডেলের অভিযোগের ভিত্তিতেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও পড়ুনঃ   ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় আহত অভিনেত্রী খুশি

গত মঙ্গলবারও কলকাতাজুড়ে প্রতিবাদী মিছিল হয়েছে। লালবাজারের সামনে আন্দোলনে বসেছিলেন জুনিয়র ডাক্তাররা। বুধবারও রাত দখল কর্মসূচি ছিল। গোটা কলকাতা যখন আর জি কর হাসপাতালে তরুণী ডাক্তারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ফুঁসছে, তখন এমন ঘটনা কাম্য নয় বলে অনেকেই জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবার আজ প্রধানমন্ত্রী হিসেবে রাজশাহী আসছেন তারেক রহমান : এখন শুধু অপেক্ষার পালা

১

পূজামন্ডপ দেখতে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২

নাটোরে বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪

৩

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সাক্ষাৎ

৪

মানিকগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ সনাতন ধর্মাবলম্বীদের পাশে রয়েছে সরকার : খাদ্যমন্ত্রী

৫

নগরীতে পুলিশের অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৬

৫ মাস পর অবশেষে রাজের সঙ্গে দেখা দিলেন শুভশ্রী

৭

সারাজীবন ঝামেলা হবে, এটা মেনে নিয়েছি : পরীমনি

৮

সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই মাদক সংক্রান্ত

৯

ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে: স্থানীয় সরকার মন্ত্রী

১০

ক্যানসার চিকিৎসায় প্রয়োজনে স্বাস্থ্য বাজেটের সিংহভাগ ব্যয় করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১১

ডাক বিভাগের আধুনিকায়নে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী

১২

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাঁচ বিষয়ে অগ্রাধিকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১৩

এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর

১৪

মিষ্টি কেনার পথে দুর্ঘটনা, বাড়ি না ফিরে কারাগারে রাবি শিক্ষার্থী রিজন

১৫

দুর্গাপুরে ট্রাক থেকে ৭৩৭৫ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

১৬

নগরীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ২

১৮

প্রথমবার রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

২০

Design & Developed by: BD IT HOST