২৬ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

ডেনমার্কের প্রধানমন্ত্রীকে ফোন করে ‘হুমকি’ দিয়েছেন ট্রাম্প

অনলাইন ডেস্ক: ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট্টে ফ্রেডরিকসনের সঙ্গে গত সপ্তাহে ফোনে কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সময় তিনি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের শপথও নেননি। তা সত্ত্বেও ফোন করে ড্যানিশ প্রধানমন্ত্রীকে অনেকটা হুমকি-ধামকি দিয়েছেন ট্রাম্প। তিনি তার কাছে গ্রিনল্যান্ড কিনে নেওয়ার দাবি পুনর্ব্যক্ত করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে শনিবার (২৫ জানুয়ারি) কয়েকজন বর্তমান ও সাবেক ইউরোপীয় কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। এক কূটনীতিক ওই ফোন কলকে ‘ভয়ঙ্কর’ হিসেবে অভিহিত করেছেন। তিনি জানিয়েছেন, ট্রাম্প ফোনে ডেনমার্কের প্রধানমন্ত্রীর সঙ্গে আগ্রাসী আচরণ করেন। কেন তিনি গ্রিনল্যান্ডকে বিক্রি করবেন না, সে ব্যাপারে তাকে জেরা করেন।

আরও পড়ুনঃ   আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ১৭

এই কূটনীতিক আরও বলেছেন, “ট্রাম্প নিজের কথার ওপর অটল ছিলেন। তার এমন আচরণ অপ্রত্যাশিত ছিল। তার এই ফোন কলের আগে গ্রিনল্যান্ড কেনার প্রস্তাবের বিষয়টি এতটা গুরুত্ব দিয়ে নেওয়া হতো না। কিন্তু আমি মনে করি বিষয়টি এ মুহূর্তে গুরুতর, একইসঙ্গে অত্যন্ত ঝুঁকিপূর্ণ।”

অপর এক কর্মকর্তা বলেছেন, “যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য খুবই স্পষ্ট। তারা গ্রিনল্যান্ড চায়। ডেনমার্কের কর্মকর্তারা এ নিয়ে খুবই ঝামেলায় আছে, দ্বিধাদ্বন্দ্বে আছে।”

আরও পড়ুনঃ   ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

ডেনমার্কের সাবেক এক কর্মকর্তা বলেছেন, “এ দুজনের আলোচনা খুবই উত্তপ্ত ছিল। ট্রাম্প ডেনমার্কের বিরুদ্ধে নির্দিষ্ট কিছু পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন। যার মধ্যে আছে শুল্ক বৃদ্ধি করা।”

চার সপ্তাহে আগে ট্রাম্প জানান, নিজেদের অর্থনৈতিক নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড তাদের প্রয়োজন। ২১ লাখ ৬৬ হাজার ৭ বর্গকিলোমিটারের গ্রিনল্যান্ড তেল-গ্যাস ছাড়াও অন্যান্য প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ।

এটি ডেনমার্কের একটি স্বায়ত্ত্বশাসিত অঞ্চল। যদিও পররাষ্ট্রনীতি এবং প্রতিরক্ষার জন্য অঞ্চলটি ডেনমার্কের ওপর নির্ভরশীল। গ্রিনল্যান্ড দখলে প্রয়োজনে সামরিক অভিযান চালানো হবে বলেও হুমকি দিয়েছেন ট্রাম্প।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

৩

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৪

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৫

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৭

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৯

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১০

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১৩

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৪

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৬

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৭

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৮

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST