স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ বন্দরে অভিযান চালিয়ে ট্রাক থেকে ৯ হাজার ৮৭০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে এসআরবি-৫ ও এসআরবি-১১-এর যৌথ দল। এ সময় মাদক পরিবহনের অভিযোগে রাজশাহীর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- রাজশাহীর চারঘাট উপজেলার থানাপাড়া মাঠপাড়া এলাকার ইয়াদুল ইসলাম (৪০) এবং বাঘা উপজেলার মনিগ্রাম এলাকার বাসিন্দা মো. নয়ন ইসলাম (২৪)।
মঙ্গলবার দুপুরে রাজশাহীর এসআরবি-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এসআরবি জানতে পারে, কক্সবাজার থেকে একটি ট্রাকে করে ঢাকায় ইয়াবা নিয়ে যাওয়া হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের বন্দর থানার মদনপুর এলাকার রাফি ফিলিং স্টেশনের সামনে পাকা সড়কে তল্লাশিচৌকি বসানো হয়। এ সময় সন্দেহভাজন ট্রাকটি থামিয়ে তল্লাশি করে দুইজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ইয়াবা।
এসআরবি জানিয়েছে, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে গ্রেপ্তার দুইজনকে উদ্ধার করা মাদক ও ট্রাকসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST