২০ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

টানা বৃষ্টিতে পানির নিচে রোপা আমন ও সবজিক্ষেত, ক্ষতিগ্রস্ত ফুলচাষিরাও

টানা বৃষ্টিতে পানির নিচে রোপা আমন ও সবজিক্ষেত, ক্ষতিগ্রস্ত ফুলচাষিরাও

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় টানা বৃষ্টিতে পানিতে তলিয়ে গেছে রোপা আমন ও সবজিক্ষেত। এতে পাকা ধান ও ফুলের ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা হালকা থেকে ভারী বৃষ্টিতে যশোরের ঝিকরগাছায় রোপা আমন ও বিভিন্ন ধরনের সবজিক্ষেত পানিতে তলিয়ে গেছে। এতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। একই সঙ্গে উপজেলার গদখালী, পানিসারা ও নাভারন ইউনিয়নের ফুলচাষিরাও ক্ষতির মুখে পড়েছেন। বিশেষ করে রজনীগন্ধা, গোলাপ ও চন্দ্রমল্লিকাসহ বিভিন্ন জাতের ফুলের ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন বিল ও নিম্নাঞ্চলের বিস্তীর্ণ রোপা আমন ধানের ক্ষেত পানিতে নিমজ্জিত হয়েছে। অনেক জমির ধান ইতোমধ্যে পেকে গেছে। মাঠের পর মাঠ এখন পাকা আমন ধানে ভরে থাকলেও বৃষ্টির কারণে বেশিরভাগ ধানগাছ মাটিতে নুয়ে পড়েছে। কোথাও কোথাও কাটা ধানও পানির মধ্যে পড়ে রয়েছে।

আরও পড়ুনঃ   ইকুয়েডরকে উড়িয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনা

লাগাতার বৃষ্টির কারণে রজনীগন্ধা ফুলের পাপড়িতে পচন ধরার আশঙ্কা করছেন চাষিরা। বৃষ্টি অব্যাহত থাকলে ফুলের গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি বাজারজাতকরণেও সমস্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃষ্টির প্রকোপ আরও বাড়লে পানিতে তলিয়ে থাকা ধান এবং জমিতে পড়ে থাকা কাটা ধানের ব্যাপক ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন কৃষকেরা। এতে উৎপাদন খরচ তুলতে না পারার পাশাপাশি আর্থিক সংকটে পড়ারও শঙ্কা তৈরি হয়েছে তাদের মধ্যে।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে গ্রেপ্তার ১

উপজেলার বাঁকড়া, শংকরপুর, শিমুলিয়া ও গঙ্গানন্দপুর ইউনিয়নের কৃষকেরা আমন ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন। এ ছাড়া উপজেলা সদর ইউনিয়নের কয়েকটি গ্রামের পাকা ধানের ক্ষেতও বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে বৃষ্টির কারণে সবজি চাষিরাও দুশ্চিন্তায় রয়েছেন। জমিতে পানি জমে থাকায় ফসলের স্বাভাবিক বৃদ্ধি ও উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

তবে এখন পর্যন্ত কৃষিতে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো হিসাব দিতে না পারায় ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ জানা যায়নি।

টানা বৃষ্টি অব্যাহত থাকলে রোপা আমন, সবজি ও ফুলের আরও ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কৃষকেরা।#

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর বালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন

১

টানা বৃষ্টিতে পানির নিচে রোপা আমন ও সবজিক্ষেত, ক্ষতিগ্রস্ত ফুলচাষিরাও

২

গলার কাটা হাসিনাকে বের করার জন্য ভারত ব্যস্ত : এমপি ফজলে হুদা

৩

বারহাট্টায় প্রাথমিক শিক্ষায় জনবল সংকট, ৭১ বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

৪

রাজশাহীতে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

৫

সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত

৬

নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআই

৭

খেলতে গিয়ে সেপটিক ট্যাংকিতে প্রাণ গেল শিশুর

৮

নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তার

৯

পটকা মেরে পালানো তরুণকে খুঁজছে পুলিশ

১০

রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মানজাল গ্রেপ্তার

১১

রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসক

১২

রাজশাহীতে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

১৩

রিজার্ভ ছাড়াল ৩৪ বিলিয়ন ডলার

১৪

ঝুঁকিপূর্ণ ভবনে চলছে নাটোর ট্রাফিক পুলিশের কার্যক্রম

১৫

রাজশাহীর কোন ইউনিয়নে কখন নির্বাচন

১৬

রাজশাহী সীমান্তে ১০ মাসে ১১ কোটি ৩৪ লাখ টাকার মাদক, অস্ত্র ও চোরাই পণ্য জব্দ

১৭

রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান, ভাতা ও কেনাকাটায় দুর্নীতির অভিযোগ

১৮

পরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচি

১৯

আধুনিক রেলসেবা সম্প্রসারণে সরকারের যুগান্তকারী উদ্যোগ : রেলপথ মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST