৪ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

জেলেনস্কি শান্তি চান না : ট্রাম্প

অনলাইন ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি যুদ্ধের অবসান চান না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। ইউরোপের সঙ্গে জেলেনস্কির সাম্প্রতিক ঘনিষ্ঠতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক পণ্ড হওয়ার পরের দিন রোববার মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) একটি সাক্ষাৎকার দিয়েছেন জেলেনস্কি। সেখানে তিনি বলেন, আপাতত নিকট ভবিষ্যতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই।

“যুদ্ধ থামানোর জন্য একটি যথাযথ চুক্তি এখনও অনেক অনেক দূরে। কোনো পক্ষই এখন পর্যন্ত এ ইস্যুতে পদক্ষেপ গ্রহণ শুরু করেনি। তবে যে চুক্তিই হোক না কেন, সেটিকে অবশ্যই ন্যায্য হতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো— (সেটিকে) টেকসই হতে হবে।”

জেলেনস্কির এই বক্তব্যের প্রতিক্রিয়ায় সোমবার ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, “জেলেনস্কি এ পর্যন্ত যত বিবৃতি দিয়েছেন, তার মধ্যে এটি (এপিকে দেওয়া বক্তব্য) ছিল সবচেয়ে জঘন্য এবং যুক্তরাষ্ট্র আর এসব সহ্য করবে না।”

আরও পড়ুনঃ   আল-আকসা মসজিদের নিচে গোপনে খনন করছে ইসরায়েল

“যতদিন যুক্তরাষ্ট্রের সমর্থন থাকবে, ততদিন পর্যন্ত এই ব্যক্তি ইউক্রেনে শান্তি চাইবে না।”

ইউক্রেনের বিরল খনিজ সম্পদ যুক্তরাষ্ট্রকে প্রদান করা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করতে শুক্রবার হোয়াইট হাউসে গিয়েছিলেন জেলেনস্কি। সে সময় সেখানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স।

কিন্তু জেলেনস্কি সেখানে যাওয়ার পর প্রস্তাবিত সেই চুক্তির পরিবর্তে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে তার সঙ্গে কথা বলা শুরু করেন ট্রাম্প এবং ভ্যান্স এবং তারা উভয়েই ইউক্রেনে শান্তি ফিরিয়ে আনতে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সমঝোতায় যাওয়ার জন্য জেলেনস্কির প্রতি আহ্বান জানান।

এতে হতাশ-ক্ষুব্ধ হন জেলেনস্কি এবং ট্রাম্প-ভ্যান্সের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পরেন। এক পর্যায়ে ট্রাম্প তার সহকারীদের মাধ্যমে জেলেনস্কিকে হোয়াইট হাউস থেকে চলে যেতে বলেন।

আরও পড়ুনঃ   অভিমানী ট্রাম্প বললেন, ন্যাটো দেশগুলোর সহায়তা আমাদের ‘প্রয়োজন’ নেই

হোয়াইট হাউস থেকে এভাবে বিদায়ের পর জেলেনস্কি সোজা যুক্তরাজ্যে যান। সেখানে ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক করেন তিনি। স্টারমার ও ম্যাক্রোঁ ইউক্রেনকে সহায়তা ও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

আজ মঙ্গলবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, ইউক্রেনে যাবতীয় সামরিক ও আর্থিক সহায়তা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন।

ট্রুথ সোশ্যালের পোস্টে জেলেনস্কির সঙ্গে স্টারমার ও ম্যাক্রোঁর বৈঠককে কটাক্ষ করে ট্রাম্প বলেন, “জেলেনস্কির সাথে তাদের বৈঠকে ইউরোপ স্পষ্টভাবে বলেছে যে তারা মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া কাজটি করতে পারবে না। রাশিয়ার বিরুদ্ধে শক্তি প্রদর্শনের ক্ষেত্রে এটি দুর্দান্ত কোনো বিবৃতি নয়। তারা কী ভাবছে?”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

১

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

২

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৩

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

৪

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

৫

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

৭

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

৮

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

৯

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১২

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৩

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১৪

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

১৫

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

১৬

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

১৭

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

১৮

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

১৯

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST