২৬ মে ২০২৪
অনলাইন সংস্করণ

জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ৪০ লাখ টাকা অনুদানের অর্থ বিতরণ করলেন মেয়র লিটন

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ৪০ লাখ টাকার মৃত্যু অনুদান, শিক্ষাভাতা, কন্যাদায় সহায়তা অনুদান করা হয়েছে। রবিবার বিকালে নওদাপাড়া ট্রাক টার্মিনালে আয়োজিত অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুদানের অর্থ বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। উল্লেখ্য, মোট ৪০ লাখ টাকা অনুদানের মধ্যে মৃত শ্রমিকের ২২ পরিবারের সদস্যদের ৮০ হাজার করে টাকা, কন্যাদ্বায় অনুদান হিসেবে ৩১ পরিবারকে ৪০ হাজার টাকা করে, ৫১জন শ্রমিকের পরিবারকে শিক্ষাভাতা ২০ হাজার টাকা করে প্রদান করা হয়।

আরও পড়ুনঃ   প্রথম পাতা

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, শ্রমিকদের কল্যানে আজকে অনুদান বিতরণ করা হচ্ছে। শ্রমিকদের কল্যানের জন্য যে অর্থ আদায় করা হয়, তা যেন নিময় অনুযায়ী হয়। আদায়কৃত অর্থের ব্যয়ের হিসাব যথাযথ হতে হবে। আপনারা শ্রমিকদের পাশে আছেন, আমরাও শ্রমিক ভাইদের পাশে আছি। এভাবে সবাইকে একসাথে শ্রমিকদের কল্যানে কাজ করে যেতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোহাম্মদ আমিনুল হক, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম, রাজশাহী সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ মোঃ আব্দুল মোমিন, সড়ক পরিবহন মালিক সমিতির রাজশাহী বিভাগের আঞ্চলিক কমিটির সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, রাসিকের ২৩নং ওয়ার্ড কাউন্সিলর ও রাজশাহী বিভাগ আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মোঃ মাহাতাব হোসেন চৌধুরী, রাজশাহী মহানগর জাতীয় শ্রমিক লীগের সভাপতি মাহাবুবুল আলম, সাধারণ সম্পাদক মো. আকতার আলী, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) হেলেনা আকতার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১

গোদাগাড়ীতে লগি-বৈঠার তাণ্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২

বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৩

গোদাগাড়ীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

৪

বাগমারায় অবৈধ পুকুর খননের দায়ে দুইজনের দণ্ড

৫

রাজশাহীতে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

৬

বাগমারায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

৭

নগর পরিবেশ ব্যবস্থাপনা সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

৮

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৮

৯

নগরীতে চোরাই ল্যাপটপ-মোবাইলসহ গ্রেপ্তার ২

১০

বাগমারায় অনুমোদনহীন সার বিক্রির দায়ে জরিমানা

১১

নগরীতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১২

ছাত্রদল নেতা শাকিল হত্যা, এমপিপুত্র মিন্টু যুবদল থেকে বহিষ্কার

১৩

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

১৪

রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

কারাগারে বিএনপি নেতা পিন্টুর মৃত্যু, তিন কারা কর্মকর্তাকে পিবিআই’র জিজ্ঞাসাবাদ

১৬

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুই কোটি টাকার হেরোইন উদ্ধার

১৭

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার উদ্যোগে গাফিলতির সুযোগ নেই : ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার 

১৮

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা, থাকছে ৮৯ স্টল

১৯

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

২০

Design & Developed by: BD IT HOST