১৮ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

জুটি বাঁধছেন চঞ্চল-পরীমণি

অনলাইন ডেস্ক : প্রথমবারের মতো রূপালি পর্দায় জুটি বাঁধতে যাচ্ছেন অভিনেতা চঞ্চল চৌধুরী ও গ্ল্যামারাস চিত্রনায়িকা পরীমণি। রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোটগল্প ‘শাস্তি’ অবলম্বনে নির্মিতব্য একটি চলচ্চিত্রে দেখা যাবে এই আলোচিত জুটিকে। সিনেমাটি পরিচালনা করবেন লিসা গাজী।

সোমবার (১৯ জানুয়ারি) নির্মাতা আনুষ্ঠানিকভাবে সিনেমাটির ঘোষণা দেবেন। রবীন্দ্রনাথের মূল গল্পের প্রেক্ষাপট ঠিক রেখে বর্তমান সময়ের ভাষা ও সমসাময়িক বাস্তবতায় গল্পটিকে নতুনভাবে সাজিয়েছেন নির্মাতা। এটি নিছক কোনো পুনর্নির্মাণ নয়, বরং পুরনো আখ্যানকে আধুনিক দৃষ্টিভঙ্গিতে পর্দায় তুলে ধরার একটি সাহসী প্রচেষ্টা।

আরও পড়ুনঃ   শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ

পরিচালক লিসা গাজীর মতে, এই সিনেমার মূল সুর হলো সমাজে নারীর অবস্থান, নৈতিক সংকট এবং সময়ের আবর্তে বদলে যাওয়া মূল্যবোধ। বিশেষ করে ‘নীরবতা’ কীভাবে অবিচার ও বিশ্বাসভঙ্গের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী প্রতিবাদ হতে পারে, সেটিই সেলুলয়েডে ফুটিয়ে তোলা হবে।

উল্লেখ্য, ২০০৪ সালে গুণী নির্মাতা চাষী নজরুল ইসলাম রবীন্দ্রনাথের এই একই গল্প নিয়ে ‘শাস্তি’ সিনেমাটি নির্মাণ করেছিলেন। সেই সময় রিয়াজ ও পূর্ণিমা জুটির অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছিল। দীর্ঘ ২২ বছর পর আবারও সেই চেনা গল্পটি নতুন আঙ্গিকে এবং নতুন জুটির রসায়নে পর্দায় আসছে।

আরও পড়ুনঃ   মান্দায় সাংবাদিক সিরাজুল ইসলামের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

একাধিক প্রযোজনা প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টায় বিগ বাজেটের এই সিনেমাটি নিয়ে এরই মধ্যে চলচ্চিত্র পাড়ায় ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। চঞ্চল চৌধুরীর অভিনয় দক্ষতা আর পরীমণির পর্দার উপস্থিতির মিশেলে নতুন এক ‘শাস্তি’ দেখার অপেক্ষায় এখন সিনেমাপ্রেমীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST