২৯ মে ২০২৫
অনলাইন সংস্করণ

জাতীয় বাজেট ঘোষণা আগামী ২ জুন, হবে সরাসরি সম্প্রচার

অনলাইন ডেস্ক : অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ আগামী ২ জুন সোমবার জাতির উদ্দেশে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন। ওই দিন বিকেল চারটায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে উপদেষ্টার এই বাজেট বক্তব্য সম্প্রচার করা হবে। তথ্য অধিদপ্তর বৃহস্পতিবার (২৯ মে) এক তথ্য বিবরণীতে এ কথা জানায়।

তথ্য বিবরণীতে বলা হয়, জাতীয় বাজেটের ব্যাপক প্রচার নিশ্চিত করতে সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনে বিটিভি থেকে ফিড গ্রহণ করে বাজেট ভাষণটি একই সঙ্গে সম্প্রচার করবে। অর্থ উপদেষ্টা বাজেট উপস্থাপনের আগে একই দিন উপদেষ্টা পরিষদ সেটি অনুমোদন দেবে। এরপর তা কার্যকর হবে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে।

আরও পড়ুনঃ   আরসিআরইউ’র নবীন বরণ অনুষ্ঠিত

সংসদের বাইরে এর আগেও বাজেট উপস্থাপনার উদাহরণ রয়েছে দেশে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম ২০০৭-০৮ এবং ২০০৮-০৯ অর্থবছরের বাজেট টেলিভিশন ও বেতারের মাধ্যমে ঘোষণা করেছিলেন।

বিগত বছরগুলোর প্রতিবার বাজেট দেওয়া হতো জুনের প্রথম দিকে যেকোনো বৃহস্পতিবার। পবিত্র ঈদুল আজহা আগামী ৭ জুন। ঈদুল আজহার ছুটি শুরু হওয়ার আগেই এবার বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা। সংগত কারণেই বাজেট নিয়ে এবার আলোচনা করার সুযোগ থাকছে না।

আরও পড়ুনঃ   শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার স্বর্ণ, মদ ও সিগারেট জব্দ

আলাদা তথ্য বিবরণীতে তথ্য অধিদপ্তর জানিয়েছে, অর্থ উপদেষ্টা বাজেট–পরবর্তী সংবাদ সম্মেলন ডেকেছেন ৩ জুন মঙ্গলবার বেলা তিনটায়। বরাবরের মতোই এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে। সংবাদ সম্মেলনে শুধু গণমাধ্যমকর্মীরাই প্রশ্ন করার সুযোগ পাবেন।

চলতি ২০২৪–২৫ অর্থবছরের বাজেটের আকার ছিল ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার। নতুন বাজেটের আকার কমে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার হতে পারে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায়।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST