১৪ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রামেবির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

সংবাদ বিজ্ঞপ্তি : শনিবার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রামেবির অস্থায়ী কার্যালয়ে সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য প্রফেসর ডা. মো. জাওয়াদুল হক। এরপর দুপুর ২টায় একটি বর্ণাঢ্য র‌্যালীসহকারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে সংক্ষিপ্ত আলোচনা ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে উপাচার্য প্রফেসর ডা. মো. জাওয়াদুল হক বলেন, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের নিশ্চিত পরাজয় আঁচ করতে পেরে এদেশের শিক্ষাবিদ, চিকিৎসক, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পীসহ বহু গুণীজনকে নির্মমভাবে হত্যা করে। এই পরিকল্পিত বুদ্ধিজীবী হত্যাকান্ড শুধু বাংলার ইতিহাসে নয়, মানব সভ্যতার ইতিহাসেও জঘন্যতম হত্যাকাণ্ড বলে বিবেচিত। তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবীদের রেখে যাওয়া আদর্শ ও পথকে অনুসরণ করে একটি বৈসম্যহীন সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়তে পারলেই তাদের আত্মত্যাগ সার্থক হবে। এসময় পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডা. মো. শাহ্ আলম, পরিচালক (অর্থ ও হিসাব) মুহাম্মদ ইব্রাহীম কবীর, পিএস টু ভিসি (অ.দা.) মো. নাজমুল হোসাইন, সহকার রেজিস্ট্রার (অ.দা.) মো. রাসেদুল ইসলাম, সেকশন অফিসার মো. জামালউদ্দীন, শারমিন আক্তার, মো. শাহারিয়ার ইসলাম ও মো. শাকিল আহমেদসহ সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST