২২ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

জাতীয় নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তিতে হতে হবে : আবদুল হালিম

অনলাইন ডেস্ক : ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়া উচিত, তবে তা জুলাই সনদের আইনি ভিত্তিতেই হতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম।

সোমবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে নাগরিক মঞ্চ আয়োজিত ‘৭২ সংবিধান, রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং পিআর পদ্ধতিতে নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আবদুল হালিম বলেন, এখন দেখা যায় সুষ্ঠু নির্বাচন হলেও বিকেলে ভোট বর্জনের ঘোষণা আসে। অথচ ডাকসু নির্বাচনে এত উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে। দল, মত ও ধর্ম নির্বিশেষে সবাই অংশ নিয়েছে। নির্বাচনের জন্য যত ফেনা তুলি না কেন, ভোটের রায় মানার ক্ষেত্রে পিছপা হলে হবে না। জনগণের ভোটে যে নির্বাচিত হবে, যে সরকার গঠন করবে, সেই রায় মেনেই আগামী দিনের বাংলাদেশ গড়তে হবে।

আরও পড়ুনঃ   শাহ মখদুমের মাজার জিয়ারত করলেন তারেক রহমান

তিনি আরও বলেন, ১৯৯১ সালে কেয়ারটেকার সরকারের অধীনে বিএনপি ক্ষমতায় আসে। পরে ২০০৮ সালে আওয়ামী লীগও কেয়ারটেকারের অধীনেই ক্ষমতায় আসে। অথচ ২০১১ সালে তারা এ ব্যবস্থা কবর দিয়েছে। তাই আমরা বলি, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন করে জনগণকে বোঝানো যাবে না। অবশ্যই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়া উচিত, তবে তা জুলাই সনদের আইনি ভিত্তিতেই হতে হবে।

আরও পড়ুনঃ   পুঠিয়ায় বিএনপি নেতার বহিষ্কারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

নাগরিক মঞ্চের প্রধান সমন্বয়কারী আহসান উল্লাহ শামিমের সভাপতিত্ব সভায় আরও বক্তব্য রাখেন, মুক্তি জোটের চেয়ারম্যান ড. শাহরিয়ার, মেজর ( অব.) আফসারী, নাগরিক মঞ্চের সদস্য মেজর ( অব.) ড. মাসুদুল হাসান ও এনডিপির চেয়ারম্যান আবু তাহের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১

গোদাগাড়ীতে লগি-বৈঠার তাণ্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২

বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৩

গোদাগাড়ীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

৪

বাগমারায় অবৈধ পুকুর খননের দায়ে দুইজনের দণ্ড

৫

রাজশাহীতে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

৬

বাগমারায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

৭

নগর পরিবেশ ব্যবস্থাপনা সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

৮

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৮

৯

নগরীতে চোরাই ল্যাপটপ-মোবাইলসহ গ্রেপ্তার ২

১০

বাগমারায় অনুমোদনহীন সার বিক্রির দায়ে জরিমানা

১১

নগরীতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১২

ছাত্রদল নেতা শাকিল হত্যা, এমপিপুত্র মিন্টু যুবদল থেকে বহিষ্কার

১৩

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

১৪

রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

কারাগারে বিএনপি নেতা পিন্টুর মৃত্যু, তিন কারা কর্মকর্তাকে পিবিআই’র জিজ্ঞাসাবাদ

১৬

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুই কোটি টাকার হেরোইন উদ্ধার

১৭

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার উদ্যোগে গাফিলতির সুযোগ নেই : ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার 

১৮

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা, থাকছে ৮৯ স্টল

১৯

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

২০

Design & Developed by: BD IT HOST