২৬ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ছেলের ছবি প্রকাশ্যে আনলেন পরমব্রত-পিয়া

অনলাইন ডেস্ক : জন্মের তিন মাস পর প্রথমবার পুত্র সন্তানের ছবি ও নাম প্রকাশ্যে এনেছেন ওপার বাংলার অভিনেতা পরমব্রত চ্যাটার্জি ও তার স্ত্রী পিয়া চক্রবর্তী। তাদের একমাত্র ছেলের নাম রাখা হয়েছে নিষাদ।

গত ১ জুন বাবা হন পরমব্রত। এতদিন এই দম্পতি তাদের সন্তানকে আড়ালে রেখেছিলেন। অবশেষে সামাজিক মাধ্যমে তারা ছেলের ছবি প্রকাশ করেন; প্রকাশের পরপরই তাদের ভক্তদের পক্ষ থেকে শুভেচ্ছা ও ভালোবাসার বন্যা বইয়ে দেয়।

আরও পড়ুনঃ   এমন রুক্মিণীকে দেখেনি কেউ আগে

দুজনেই যেহেতু গান ভালোবাসেন, তাই ছেলের নামও রেখেছেন সুরের সঙ্গে মিলিয়ে। ‘নিষাদ’ হলো ভারতীয় শাস্ত্রীয় সংগীতের সাতটি সুরের শেষতম সুর। এই নামের আরেকটি অর্থ হলো— যাকে দুঃখ কখনও স্পর্শ করতে পারে না। পরমব্রত ও পিয়া আদর করে তাদের ছেলেকে ‘নডি’ নামেও ডাকেন।

ছেলের জন্মের আগে পরমব্রত জানিয়েছিলেন, তিনি পিতৃত্বকালীন ছুটি নেবেন এবং সন্তানের বেড়ে ওঠার প্রতিটি মুহূর্তের সঙ্গী হবেন। পিয়াও নিশ্চিত করেছেন, পরমব্রত সেই কথা রেখেছেন এবং সন্তান লালন-পালনের দায়িত্বে সমানভাবে ভাগ নিচ্ছেন।

আরও পড়ুনঃ   আসছে শাহরুখের পর্দাকাঁপানো ‘পাঠান’ এর সিক্যুয়েল

এর আগে এক সাক্ষাৎকারে পিয়া জানান, ছেলেকে দেখতে কার মতো হয়েছে, তা তারা এখনো পুরোপুরি বুঝে উঠতে পারেননি। তবে ছেলের মুখে দুজনেরই ছাপ রয়েছে। পিয়া জানান, ছেলে নিষাদকে পরমব্রত আদর করে ‘জুনিয়র’ নামে ডাকেন, কারণ তাদের দুজনেরই জন্ম একই মাসে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST