৪ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

‘চোখে কুলাচ্ছে না? তাহলে স্ক্রল করুন’

অনলাইন ডেস্ক : ঢালিউডের অন্যতম দাপুটে নায়িকা নুসরাত ফারিয়া। অভিনয় থেকে শুরু করে আইটেম গানে নাচ— সবখানেই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। সিনেমার পর্দার ব্যস্ততার পাশাপাশি সামাজিক মাধ্যমেও সরব নায়িকা; নিয়মিতই নিজের বিভিন্ন লুক ও মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি।

এরই ধারাবাহিকতায় শনিবার সকালে ভক্তদের জন্য সমুদ্রপাড় থেকে শেয়ার করলেন কিছু ছবি। কালো রঙের বিকিনি ও স্কার্ট-স্টাইল আউটফিটে ধরা দিলেন। খোলা চুল, হালকা সাজ ও হালকা গয়নায় সাজানো ফারিয়ার এই লুক মুহূর্তেই নজর কাড়ে সবার। সমুদ্রের পানিতে দাঁড়িয়ে থাকা অবস্থায় তোলা ছবিগুলোতে তাকে দেখা যায় বেশ সাহসী ও আত্মবিশ্বাসী ভঙ্গিমায়।

আরও পড়ুনঃ   ইমরান খানের সঙ্গেও প্রেম ছিল রেখার, জামাই বানাতে চেয়েছিলেন অভিনেত্রীর মা

ছবিগুলোর ক্যাপশনে নায়িকা লিখেছেন— ‘তোমার চোখে বেশি লাগছে? তাহলে স্ক্রল করো, প্রিয়’। অর্থাৎ, যারা নুসরাতের এই অবতারে অস্বস্তি বোধ করছেন, তাদের জন্য ‘স্ক্রল করে এগিয়ে যাওয়ার’ পরামর্শই যেন দিলেন তিনি।

ছবিগুলো প্রকাশের পরপরই তা ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। মুহূর্তের মধ্যে লাইক-কমেন্টে ভরে যায় ফারিয়ার পোস্ট। অনেকেই তার ফিটনেস ও স্টাইলের প্রশংসা করেছেন, কেউ আবার মন্তব্য করেছেন তার সাহসী রূপ নিয়ে।

আরও পড়ুনঃ   যেভাবে মাথা ঠান্ডা রেখে সংসারী হতে হয়, জানালেন শ্রীময়ী

অনেকদিন ধরেই দেশের বাইরে অবস্থান করছেন নুসরাত ফারিয়া। এর ফাঁকেই একেকদিন একেক সাজে ভক্তদের সামনে হাজির হচ্ছেন তিনি। কখনো ওয়েস্টার্ন, কখনো ফিউশন লুকে, আবার কখনো একেবারেই ক্যাজুয়াল ভঙ্গিমায়। প্রতিবারের মতো এবারও তার নতুন লুক ভক্তদের মধ্যে আলাদা সাড়া ফেলেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মদের বোতল হাতে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের নাচানাচি, ভিডিও ভাইরাল

১

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

২

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

৩

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৪

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৫

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৬

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৭

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৮

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

৯

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

১০

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১১

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১২

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১৩

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৪

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৭

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৮

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১৯

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২০

Design & Developed by: BD IT HOST