২৯ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

চার দফা কমার পর ভরিতে ৮৯০০ বাড়ল স্বর্ণের দাম

অনলাইন ডেস্ক : টানা চার দফা দামের পতনের পর আবারও দেশের বাজারে বাড়ানো হলো স্বর্ণের দাম। ভরিতে ৮ হাজার ৯০০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার (২৯ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে এই নতুন দাম কার্যকর হবে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুনঃ   বেনাপোল রেলপথে পণ্য আমদানিতে ধস

নতুন দাম অনুযায়ী—
২২ ক্যারেট স্বর্ণের ভরি: ২,০২,৭০৯ টাকা

২১ ক্যারেট স্বর্ণের ভরি: ১,৯৩,৫০৬ টাকা

১৮ ক্যারেট স্বর্ণের ভরি: ১,৬৫,৮৬২ টাকা

সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি: ১,৩৭,৮৪৫ টাকা

বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট ও ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরি কিছুটা তারতম্য হতে পারে।

এর আগে, গত ২৮ অক্টোবর বাজুস সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করেছিল। তখন ভরিতে ১০ হাজার ৪৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকা নির্ধারণ করা হয়।

আরও পড়ুনঃ   এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

চলতি বছর এ নিয়ে ৭১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো—এর মধ্যে ৪৯ বার বেড়েছে এবং ২২ বার কমেছে। গত বছর মোট ৬২ বার দাম সমন্বয় হয়েছিল।

অন্যদিকে, রুপার দাম অপরিবর্তিত রয়েছে। দেশে বর্তমানে—

২২ ক্যারেট রুপার ভরি: ৪,২৪৬ টাকা

২১ ক্যারেট: ৪,০৪৭ টাকা

১৮ ক্যারেট: ৩,৪৭৬ টাকা

সনাতন পদ্ধতি: ২,৬০১ টাকা
-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত

১

দেশজুড়ে ৫০৯ কেন্দ্রে হবে মাদ্রাসার দুই স্তরের বৃত্তি পরীক্ষা

২

গোলকধাঁধার সাফ, আগামীকাল হচ্ছে না ট্রফি উন্মোচন

৩

তাহসিফ হত্যা মামলার শুনানিতে সাংবাদিকদের বের হয়ে যেতে বললেন বিচারক

৪

ফের এক সিনেমায় চঞ্চল-তুষি-সিয়াম

৫

১৫ বছর ধরে মিমিকে আগলে রেখেছেন যিনি

৬

রাবি ভর্তি পরীক্ষার আবেদনে যোগ্যতা শিথিল

৭

বাঘায় রেলব্রিজে পুলিশ প্রশাসনের বাৎসরিক পরিদর্শন

৮

বাগমারায় ২৬ মাস ১৩ দিন পর দায়িত্বে ফিরলেন অধ্যক্ষ হাতেম আলী

৯

বাগমারায় চারটি সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে পৌর প্রশাসক

১০

হাজার কোটি টাকার দায় মাথায় নিয়ে উৎপাদনে রাজশাহী চিনিকল

১১

মান্দায় ময়না রানী নামে এক নারীর মরদেহ উদ্ধার

১২

গোদাগাড়ীতে কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ, ২ ব্যবসায়ীকে জরিমানা

১৩

শপথ নিলেন মির্জা ফয়সল ও এলিজা জামান

১৪

ট্রাক থেকে ৯৮৭০ ইয়াবা উদ্ধার, দুইজন গ্রেপ্তার

১৫

গার্মেন্টস শ্রমিকদের নির্যাতনের ভুয়া ছবি প্রকাশ করার অপরাধে গ্রেপ্তার ১

১৬

৫ নভেম্বর ঢাকায় বসছে বাংলাদেশ এআই বিজনেস সামিট

১৭

এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ

১৮

এগ্রোইকোলজির প্রসার ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের আহ্বান

১৯

নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

২০

Design & Developed by: BD IT HOST