৩ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

গোলকধাঁধার সাফ, আগামীকাল হচ্ছে না ট্রফি উন্মোচন

অনলাইন ডেস্ক : সাফ টুর্নামেন্ট মানেই দক্ষিণ এশিয়ার ফুটবল উৎসব। বাংলাদেশ কিংবা অন্য দেশে হলেও একটা উৎসবের আমেজ বিরাজ করে। পরশু ঢাকায় শুরু হচ্ছে সাফের আরেকটি আসর। অথচ এখনো নেই কোনো উন্মাদনা, উল্টো সমন্বয়হীনতা ও অব্যবস্থাপনা চোখে পড়ছে।

সাফ টুর্নামেন্ট শুরুর আগে ট্রফি উন্মোচন অনুষ্ঠান হয়। সেটা অনেক সময় ঘটা করে না হলেও টুর্নামেন্টের আগের দিন অন্তত সংবাদ সম্মেলনে অধিনায়ক-কোচরা ট্রফির সামনে ছবি তোলেন। এবার সেটাও হচ্ছে না। সাফের স্বত্ত্ব কেনা প্রতিষ্ঠান টিএসএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা সজীব রশিদ বলেন,‌ ‘আগামীকাল সংবাদ সম্মেলনে ট্রফি উন্মোচন হচ্ছে না। আমরা ভিন্ন পরিকল্পনা করছি, ভিন্নভাবে এটি উপস্থাপন হবে।’

আন্তর্জাতিক টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী খেলা শুরুর দুই দিন আগে আসতে হয়। আজকের মধ্যে সফরকারী দেশগুলোর আসার কথা ছিল। অন্য দেশগুলো আসলেও মালদ্বীপ আসেনি। টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ হলেও ব্যবস্থাপনার সকল দায়িত্ব নিয়েছে স্পোর্টস ইভেন্ট ম্যানেজম্যান্ট প্রতিষ্ঠান টিএসএ। সফরকারী দলগুলোকে তারাই বিমান টিকিট দিচ্ছে। বিভিন্ন সূত্রের খবর, মালদ্বীপকে টিএসএ আজকের টিকিট দেয়নি। এজন্য তারা পরে আসছে। তবে টিএসএ’র কর্মকর্তার ভিন্ন তথ্য দিলেন,‌ ‘ভুটান, শ্রীলঙ্কা নিজেরা টিকিট করে এসেছে আমরা সেই মূল্য পরিশোধ করেছি। মালদ্বীপও টিকিট করে আসবে, তাদের খেলা ৮ তারিখ। সাফ কিছুটা শিথীলতা দেয়ায় তারা ৫ তারিখ আসবে।’

আরও পড়ুনঃ   পবায় বিএনপির কার্যালয় উদ্বোধন, সাংগঠনিক ঐক্যের আহ্বান: শফিকুল হক মিলনের

ঢাকায় আসার পর সফরকারী দলগুলো ভোগান্তিতে পড়েছে। গতকাল ভুটান এয়ারপোর্টে ঘণ্টা দু’য়েক বসে থাকতে হয়েছে। আজ শ্রীলঙ্কা হোটেল সংক্রান্ত জটিলতায় পড়েছিল। টিএসএ তত্ত্ববধায়ন করলেও সাফ এর দায় এড়াতে পারে না। সাফের বেতনভুক্ত স্টাফদের ফোনে পাওয়া যায় না। সাফের সভাপতি বাফুফেরই সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন সামগ্রিক অসন্তুষ্টি প্রকাশ করেই দায় শেষ করেন।

আরও পড়ুনঃ   এই হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত : প্রধান উপদেষ্টা

ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ। এখনো কোনো ব্যানার, ফেস্টুন, কোনো কিছুই দেখা যায়নি। আজ রাত থেকে ব্র্যান্ডিং শুরু হওয়ার কথা জানিয়েছে টিএসএ। কাল দুপুরে সংবাদ সম্মেলনের তথ্য আজ রাত দশটার দিকে পেয়েছেন সাংবাদিকরা। সব মিলিয়ে বাফুফে-সাফের মধ্যে ইদুর-বিড়াল খেলায় এক গোলকধাধার সাফে পরিণত করেছে। ফুটবলসংশ্লিষ্টরা এখনই টিপ্পনী কেটে বলছেন, এ যেন ল্যাটিন বাংলার সিজন-২ চলছে। গত বছর আর্জেন্টিনা-ব্রাজিলের নাম করে এক টুর্নামেন্ট আয়োজন করেছিল প্রাইভেট কোম্পানি। চরম অব্যবস্থাপনায় খেলা হয়নি। পরবর্তীতে আর্জেন্টিনা-ব্রাজিল থেকে আসা খেলোয়াড়রা দেশে যেতে অনেক বিড়ম্বনায় পড়েন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত

১

দেশজুড়ে ৫০৯ কেন্দ্রে হবে মাদ্রাসার দুই স্তরের বৃত্তি পরীক্ষা

২

গোলকধাঁধার সাফ, আগামীকাল হচ্ছে না ট্রফি উন্মোচন

৩

তাহসিফ হত্যা মামলার শুনানিতে সাংবাদিকদের বের হয়ে যেতে বললেন বিচারক

৪

ফের এক সিনেমায় চঞ্চল-তুষি-সিয়াম

৫

১৫ বছর ধরে মিমিকে আগলে রেখেছেন যিনি

৬

রাবি ভর্তি পরীক্ষার আবেদনে যোগ্যতা শিথিল

৭

বাঘায় রেলব্রিজে পুলিশ প্রশাসনের বাৎসরিক পরিদর্শন

৮

বাগমারায় ২৬ মাস ১৩ দিন পর দায়িত্বে ফিরলেন অধ্যক্ষ হাতেম আলী

৯

বাগমারায় চারটি সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে পৌর প্রশাসক

১০

হাজার কোটি টাকার দায় মাথায় নিয়ে উৎপাদনে রাজশাহী চিনিকল

১১

মান্দায় ময়না রানী নামে এক নারীর মরদেহ উদ্ধার

১২

গোদাগাড়ীতে কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ, ২ ব্যবসায়ীকে জরিমানা

১৩

শপথ নিলেন মির্জা ফয়সল ও এলিজা জামান

১৪

ট্রাক থেকে ৯৮৭০ ইয়াবা উদ্ধার, দুইজন গ্রেপ্তার

১৫

গার্মেন্টস শ্রমিকদের নির্যাতনের ভুয়া ছবি প্রকাশ করার অপরাধে গ্রেপ্তার ১

১৬

৫ নভেম্বর ঢাকায় বসছে বাংলাদেশ এআই বিজনেস সামিট

১৭

এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ

১৮

এগ্রোইকোলজির প্রসার ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের আহ্বান

১৯

নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

২০

Design & Developed by: BD IT HOST