২০ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

গলার কাটা হাসিনাকে বের করার জন্য ভারত ব্যস্ত : এমপি ফজলে হুদা

শুক্রবার সকাল ১১টায় সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে নওগাঁর বদলগাছী উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল।

বিকাশ চন্দ্র প্রামানিক, নওগাঁ: নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল বলেছেন, গলার কাটা হাসিনাকে বের করার জন্য ভারত ব্যস্ত। তবে আমরা মাফিয়া হাসিনা কে ফেরত চাই। কিন্তু ভারতের সাথে বাংলাদেশের যে প্রত্যাবর্তন চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী মৃত্যুদণ্ড প্রাপ্ত হাসিনাকে হাতে হাত কড়া পড়ে দেশে হস্তান্তর চাই। এরপর আমরা তাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে ফাঁসির রায় কার্যকর করবো।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১১টায় সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে নওগাঁর বদলগাছী উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ   জিরো পয়েন্টে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১

নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বলেন, আমরা শহীদ জিয়ার সৈনিকেরা সবাই এক। ভারতীয় দালালদের আমরা বাংলাদেশে ঠাই দেব না। আমরা সন্ত্রাসীদের এদেশের মাটিতেই বিচার করবো। এদেশের মানুষ বুঝে গেছে মাফিয়া হাসিনার দল আগুন সন্ত্রাসের দল, পেট্রোল সন্ত্রাসের দল। এদেশে জাতীয় নির্বাচনে কোনো লাশ পড়েছে,পড়েনি তো? কিন্তু মাফিয়া হাসিনা রঙ হেডেড মহিলা লাশ পড়লে খুশি হয়। এজন্য তার ফ্যাসিস্ট দলের লোকজনেরা সারা দেশে আগুন সন্ত্রাস করছে।

এর আগে উপজেলা বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয় থেকে বের হওয়া মিছিলের নেতৃত্ব দেন নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চারমাথা মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে কঠোর বক্তব্য দেন এমপি ফজলে হুদা।

আরও পড়ুনঃ   প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধার মৃত্যু

মিছিল ও সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর বালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন

১

টানা বৃষ্টিতে পানির নিচে রোপা আমন ও সবজিক্ষেত, ক্ষতিগ্রস্ত ফুলচাষিরাও

২

গলার কাটা হাসিনাকে বের করার জন্য ভারত ব্যস্ত : এমপি ফজলে হুদা

৩

বারহাট্টায় প্রাথমিক শিক্ষায় জনবল সংকট, ৭১ বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

৪

রাজশাহীতে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

৫

সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত

৬

নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআই

৭

খেলতে গিয়ে সেপটিক ট্যাংকিতে প্রাণ গেল শিশুর

৮

নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তার

৯

পটকা মেরে পালানো তরুণকে খুঁজছে পুলিশ

১০

রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মানজাল গ্রেপ্তার

১১

রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসক

১২

রাজশাহীতে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

১৩

রিজার্ভ ছাড়াল ৩৪ বিলিয়ন ডলার

১৪

ঝুঁকিপূর্ণ ভবনে চলছে নাটোর ট্রাফিক পুলিশের কার্যক্রম

১৫

রাজশাহীর কোন ইউনিয়নে কখন নির্বাচন

১৬

রাজশাহী সীমান্তে ১০ মাসে ১১ কোটি ৩৪ লাখ টাকার মাদক, অস্ত্র ও চোরাই পণ্য জব্দ

১৭

রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান, ভাতা ও কেনাকাটায় দুর্নীতির অভিযোগ

১৮

পরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচি

১৯

আধুনিক রেলসেবা সম্প্রসারণে সরকারের যুগান্তকারী উদ্যোগ : রেলপথ মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST