২৬ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

খেলাধুলায় তরুণদের সম্পৃক্ত করার আহ্বান আরএমপি কমিশনারের

সোমবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় রাজশাহী রেঞ্জের আয়োজনে নগরীর পুলিশ লাইন্স মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্টাফ রিপোর্টার  : তরুণ সমাজকে ডিজিটাল ডিভাইসের আসক্তি থেকে দূরে রেখে সুস্থ ও কর্মমুখী জীবন গড়ে তুলতে নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। সোমবার বিকেলে রাজশাহীতে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

সোমবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় রাজশাহী রেঞ্জের আয়োজনে নগরীর পুলিশ লাইন্স মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আশিক সাঈদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার মো. মামুন অর রশিদ।

আরও পড়ুনঃ   প্রতীক নিয়ে প্রার্থীরা মাঠে নামছে আজ

বক্তব্যে পুলিশ কমিশনার উপস্থিত অতিথি, পুলিশ সদস্য, কোচ ও খেলোয়াড়দের শুভেচ্ছা জানান। রাজশাহী বিভাগের খেলোয়াড়দের, বিশেষ করে নারী খেলোয়াড়দের সাহস, আগ্রহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশংসা করেন তিনি।

ফয়েজুল কবির বলেন, শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখা, মেধার বিকাশ এবং কর্মদক্ষতা বাড়াতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তরুণদের মাদক ও প্রযুক্তির অপব্যবহারসহ বিভিন্ন নেতিবাচক প্রবণতা থেকে দূরে রাখতে খেলাধুলার চর্চা বাড়ানো প্রয়োজন। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণেরা সুস্থ, শৃঙ্খলাপূর্ণ ও কর্মমুখী জীবন গড়ে তুলতে পারে।

আরও পড়ুনঃ   পাবনায় চিরনিদ্রায় শায়িত জাবি শিক্ষিকা জান্নাতুল মৌমিতা

জেলাভিত্তিক প্রতিযোগিতায় বগুড়ার পারফরম্যান্সের কথা উল্লেখ করে তিনি আগামী দিনে জাতীয় পর্যায়ে রাজশাহী চ্যাম্পিয়ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে প্রতিযোগিতার আয়োজন সফল করায় আয়োজক কমিটি, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং প্রতিযোগিতার সার্বিক সফলতা কামনা করেন।

পরে চ্যাম্পিয়নশিপ আয়োজক কমিটির সভাপতি ও রাজশাহী জেলার পুলিশ সুপার মো. মামুন অর রশিদ সমাপনী বক্তব্য দেন। এর মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, ক্রীড়া সংস্থার কর্মকর্তা, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, পুলিশ সদস্য এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্ব্যবহার নয়, মানবিক পুলিশিংয়ের মাধ্যমে আইনি ক্ষমতা প্রয়োগ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১

আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, এ সরকারের সময়ে গুম-ক্রসফায়ার হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

২

রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

৩

গোদাগাড়ীতে লগি-বৈঠার তাণ্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৫

গোদাগাড়ীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

৬

বাগমারায় অবৈধ পুকুর খননের দায়ে দুইজনের দণ্ড

৭

রাজশাহীতে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

৮

বাগমারায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

৯

নগর পরিবেশ ব্যবস্থাপনা সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১০

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৮

১১

নগরীতে চোরাই ল্যাপটপ-মোবাইলসহ গ্রেপ্তার ২

১২

বাগমারায় অনুমোদনহীন সার বিক্রির দায়ে জরিমানা

১৩

নগরীতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১৪

ছাত্রদল নেতা শাকিল হত্যা, এমপিপুত্র মিন্টু যুবদল থেকে বহিষ্কার

১৫

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

১৬

রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৭

কারাগারে বিএনপি নেতা পিন্টুর মৃত্যু, তিন কারা কর্মকর্তাকে পিবিআই’র জিজ্ঞাসাবাদ

১৮

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুই কোটি টাকার হেরোইন উদ্ধার

১৯

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার উদ্যোগে গাফিলতির সুযোগ নেই : ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার 

২০

Design & Developed by: BD IT HOST