১১ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

কোহলির সেঞ্চুরি হাতছাড়া, জয়ে শুরু ভারতের

অনলাইন ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাট করতে নেমেই সেঞ্চুরির পথে ছিলেন বিরাট কোহলি। কিন্তু ৭ রানের আক্ষেপ থেকে যায় তার। তবে নিজে সেঞ্চুরির দেখা না পেলেও দলকে জিতিয়েছেন ঠিকই। ৪ উইকেটের জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক ভারত।

ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেটে ৩০০ রান করে নিউজিল্যান্ড। জবাবে ৬ বল ও ৪ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে ভারত।

৩০১ রানের জবাবে ব্যাট করতে নেমে ৩৯ রানের ওপেনিং জুটি পায় ভারত। রোহিত ফেরেন ২৬ রানে। দ্বিতীয় উইকেটে খেলতে নামা বিরাট কোহলির সঙ্গে ১১৮ রানের জুটি গড়েন ওপেনার ও দলনেতা শুবমান গিল। তাতেই জয়ের ভিত পেয়ে যায় স্বাগতিকরা। ফিফটি পূরণের পর ৫৬ রানে থামেন গিল।

এরপর শ্রেয়াস আইয়ারকে নিয়ে ৭৭ রানের জুটি গড়েন কোহলি। তাতেই জয় প্রায় নিশ্চিত হয়ে যায় ভারতের। সেঞ্চুরির পথে থাকা কোহলি থামেন ৯৩ রানে। আর ৪৯ রানে আউট হন আইয়ার।

আরও পড়ুনঃ   বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীকে রাজশাহী নগর বিএনপির শুভেচ্ছা

এই দুই ব্যাটার আউট হওয়ার পর খানিকটা চাপে পড়ে দল। তবে নিজে ক্রিজে থেকে জয় নিয়েই মাঠ ছাড়েন উইকেটরক্ষক ব্যাটার লোকেশ রাহুল। ২৯ রান করে অপরাজিত থাকেন রাহুল। এছাড়া ২৯ রান আসে হারষিত রানার ব্যাট থেকে।

নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ চারটি উইকেট নেন কাইল জেমিসন। একটি করে উইকেট নেন অশোক ও ক্লার্ক।

এর আগে ভাদোদোরায় অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানান ভারতীয় দলনেতা শুবমান গিল। টস হেরে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডকে দুর্দান্ত সূচনা এনে দেন দুই কিউই ওপেনার ডেভন কনওয়ে ও হেনরি নিকোলস। উদ্বোধনী জুটিতে আসে ১১৭ রান। এই দুই ব্যাটারই অর্ধশতকের দেখা পেয়েছেন। ৬৯ বলে ৬২ রান করেন নিকোলস। আর ৬৭ বলে ৫৬ রান আসে কনওয়ের ব্যাট থেকে।

আরও পড়ুনঃ   কলা গাছের গা ফুঁড়ে বেরোলো মোচা

এদিকে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি উইল ইয়াং ও গ্লেন ফিলিপস। দুজনই আউট হন ১২ রান করেন। এছাড়া ১৮ রান করেন মিচেল হে ও ১৬ রান করেন মিচেল ব্রেসওয়েল।

এদিকে ব্যাট হাতে একাই লড়াই চালিয়ে যান ড্যারেল মিচেল। ব্যক্তিগত ফিফটি পূরণের পর ৮৪ রানে থামেন এই ডানহাতি ব্যাটার। মাত্র ৭১ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি পাঁচটি চার ও তিনটি ছয়ে সাজানো। এছাড়া ১ রান করেন জেমস ফোলকস। আর ২৪ রানে ক্রিস্টিয়ান ক্লার্ক ও ৮ রানে কাইল জেমিসন অপরাজিত থাকেন।

ভারতের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেটের দেখা পেয়েছেন মোহাম্মদ সিরাজ, হারষিত রানা ও প্রসিধ কৃষ্ণা। আর একটি উইকেটের দেখা পেয়েছেন কুলদিপ যাদব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুই কোটি টাকার হেরোইন উদ্ধার

১

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার উদ্যোগে গাফিলতির সুযোগ নেই : ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার 

২

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা, থাকছে ৮৯ স্টল

৩

কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগ পরিবেশবান্ধব চুলা ছড়িয়ে দেন কবুলজান

৪

রাজশাহীর সিনিয়র আইনজীবী রুনু’র ইন্তেকাল

৫

বাঘায় ইউএনও-এর বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন

৬

বাঘায় শিক্ষক আশরাফ আলীর ইন্তেকাল

৭

মান্দায় চোলাই মদ তৈরির উপকরণসহ মাদক কারবারি গ্রেপ্তার

৮

নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ

৯

নগরীতে পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

১০

নগরীতে গাঁজা উদ্ধারসহ গ্রেপ্তার ১

১১

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩২

১২

রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ভারতীয় ক্যাপ্টেন মদ জব্দ

১৩

রাসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ

১৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ

১৫

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

১৬

এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন

১৭

যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা ও চট্টগ্রামের কিছু অংশে বিদ্যুৎ সংযোগ বন্ধ

১৮

জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী

১৯

২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্নের লক্ষ্যে ঢাকায় আলোচনা শুরু

২০

Design & Developed by: BD IT HOST