১৯ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

কোটি টাকার ঋণের বোঝা নিয়ে আবারও আলোচনায় নায়লা নাঈম

অনলাইন ডেস্ক : এবারের ঈদে কোরবানি দিচ্ছেন না এক সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন তিনি।

 

প্রতিবেশী এক ব্যক্তির সঙ্গে তার ঘটে যাওয়া আলাপচারিতাও সেই স্ট্যাটাসে উল্লেখ করেছেন এই সুন্দরী। রবিবার (১৬ জুন) এক ফেসবুক স্ট্যাটাসে নায়লা লিখেছেন, পাশের বাসার আঙ্কেল পান চিবাতে চিবাতে লাল দাঁত বের করে জিজ্ঞাসা করলেন ‘মা গরু কিনছ?’ আমি হালকা হাসি মুখে বললাম, ‘না আঙ্কেল কিনি নাই।’

 

আংকেলের পাল্টা প্রশ্ন, ‘কী বলো তোমরা এত বড়লোক মানুষ গরু কিনো নাই?’ আমি একই টোনে আঙ্কেলকে উত্তর দিলাম, ‘আঙ্কেল বাংলাদেশের একটা নামি ব্যাংক থেকে আমার নামে দেড় কোটি টাকা লোন নেওয়া।

আরও পড়ুনঃ   জুরিবোর্ডের দায়িত্ব পেলেন ইলিয়াস কাঞ্চন-বাঁধন

ঋণগ্রস্ত অবস্থায় আমি যেমন অডি গাড়িও কিনি নাই আঙ্কেল… তেমনি আমার জন্য কোরবানি ও মনে হয় জায়েজ না!’ চোখ কুচকে আচ্ছা আচ্ছা বলতে বলতে আঙ্কেল প্রস্থান করছিলেন! বিরক্ত হলাম নামাজের মতো ফরজ কাজের সময় আমি প্রায়ই দেখেছি তাকে দাঁড়িয়ে রাস্তার মধ্যে বিড়ি সিগারেট খাইতে।

সে আসছে আমার কোরবানির খোঁজ নিতে! ঋণগ্রস্ত অবস্থায় শো অফের কোরবানি আমার দরকার নাই। যতটুকু পারব ফরজ কাজগুলো গুছিয়ে করার চেষ্টা করব। আপনার জন্য যদি কোরবানি জায়েজ হয় আপনি কোরবানি দিন। আমি কারও ধর্মানুভূতিতে আঘাত দিচ্ছি না।

আরও পড়ুনঃ   ‘আগেই তো দেখতে ভালো ছিলেন’ — বলে গৌরীকে কটাক্ষ

২০১৩ সালের শেষ দিকে ফেসবুকে খোলামেলা ছবি পোস্ট করে আলোচনায় আসেন নায়লা নাঈম। ২০১৪ সালের ফুটবল বিশ্বকাপের সময় তার ছবি আরও বেশি ভাইরাল হয়।

 

পরে তাকে বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাটকে অভিনয় করতে দেখা যায়। এ ছাড়া আইটেম গানেও পারফরম করেছিলেন। নায়লা একজন দন্ত চিকিৎসক। আপাতত সেসব নিয়েই ব্যস্ততা তার।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে, চারদিকে শুনি শুধু চিৎকার’

১

প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানালেন রাসিক প্রশাসক

২

প্রধানমন্ত্রীর সফর সফল করায় নগরবাসীসহ সকলের প্রতি রাসিক প্রশাসকের কৃতজ্ঞতা প্রকাশ

৩

চলচ্চিত্র সাংবাদিক সমিতির নির্বাচন কবে, জানা গেল

৪

নগরীতে পুকুর থেকে এক ছাত্রের মৃতদেহ উদ্ধার

৫

কাজলের যে কাণ্ড দেখে ‘বাড়ির মেয়ে’ বলছে ভক্তরা

৬

বাঘায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত

৭

বাঘায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান দুই হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস

৮

বাংলাদেশ সাম্য ও সম্প্রীতির দেশ : স্বাস্থ্যমন্ত্রী

৯

নাচোলে শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা আব্দুল সালাম ও নাসিরুল ইসলাম

১০

চারঘাটে ১৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

১১

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী

১২

বড়াইগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ২৫

১৩

পদ্মা-তিস্তা ব্যারেজের কাজ দ্রুত শুরু করব : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১৬

বাটন চেপে আখচাষিদের একাউন্টে ১২ কোটি টাকার প্রণোদনা পাঠালেন প্রধানমন্ত্রী

১৭

প্রধানমন্ত্রীর কাছে পদ্মা ব্যারাজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর আধুনিকায়ন চাইলেন ভূমিমন্ত্রী

১৮

৮০ কিলোমিটার পাড়ি দিয়ে ধানের শীষের ঘর নিয়ে জনসভাস্থলে আসাদুল

১৯

রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST