৬ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

কেনিয়ায় স্কুলে আগুন লেগে ১৭ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

অনলাইন ডেস্ক: কেনিয়ায় একটি বোর্ডিং স্কুলে আগুন লেগে ১৭ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এছাড়া আগুনে পুড়ে গুরুতর আহত হয়েছে আরও ১৩ শিক্ষার্থী।

পুলিশ জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। হিলসাইড এন্দ্রাসা প্রাথমিক স্কুলে বৃহস্পতিবার আগুন লাগার ঘটনা ঘটে। আগুনে দগ্ধদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত শিক্ষার্থীদের পরিচয় ও বয়স জানা যায়নি। তবে সবাই শিশু বলে জানিয়েছে পুলিশ। এই বোর্ডিং স্কুলে প্রায় ৮০০ শিক্ষার্থী পড়াশোনা করে। যাদের সবার বয়স পাঁচ থেকে ১২ বছর।

আরও পড়ুনঃ   আজ রোববার সকাল থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হচ্ছে

পুলিশের মুখপাত্র রেসিলা ওনেয়াগো বলেছেন, কীভাবে স্কুলে আগুন লাগল সেটির কারণ জানার চেষ্টা করছেন তারা। বার্তাসংস্থা এএফপিকে পুলিশের এ কর্মকর্তা বলেছেন, “পুড়ে যাওয়াদের পরিচয় শনাক্ত করা সম্ভব নয়।”

প্রেসিডেন্ট উইলিয়াম রুট্টো অগ্নিকাণ্ডের ঘটনাকে ‘দুঃখজনক’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

স্কুলটি রাজধানী নাইরোবি থেকৈ ৭০ কিলোমিটার দূরে অবস্থিত।

কেনিয়ার বোর্ডিং স্কুলে প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বেশি সময় পড়াশোনা করবে এমন চিন্তা করে অনেক বাবা-মা তাদের সন্তানদের বোর্ডিং স্কুলে পড়ান।

আরও পড়ুনঃ   গ্রিস উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে মৃত ৫, নিখোঁজ আরও ৪০

২০১৬ সালে নাইরোবির কিবেরার একটি গার্লস হাইস্কুলে আগুন লেগে ৯ জন প্রাণ হারায়। এর পরের বছর নাইরোবিতেই আরেক স্কুলে আগুন লেগে নিহত হয় ১০ জন।

দেশটির ইতিহাসে স্কুলে সবচেয়ে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছিল ২০০১ সালে। সে বছর নাইরোবির কায়ানগুলি মাধ্যমিক স্কুলে আগুন লেগে প্রাণ যায় ৫৮ শিক্ষার্থীর।

সূত্র: আলজাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মদের বোতল হাতে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের নাচানাচি, ভিডিও ভাইরাল

১

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

২

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

৩

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৪

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৫

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৬

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৭

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৮

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

৯

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

১০

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১১

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১২

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১৩

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৪

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৭

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৮

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১৯

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২০

Design & Developed by: BD IT HOST