১৪ মে ২০২৪
অনলাইন সংস্করণ

কাশ্মীরে সংঘর্ষে ৩ জন নিহত

অনলাইন ডেস্ক : পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সোমবার বিক্ষোভকারীদের সাথে আধা-সামরিক বাহিনীর সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে তারা চতুর্থ দিনের মতো বিক্ষোভ প্রদর্শন করছিল। সরকারি এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
গত শুক্রবার থেকে হাজার হাজার মানুষ সেখানে বিক্ষোভ করে আসছে। এ অঞ্চলের জন্য আর্থিক সহায়তার সরকারের বিভিন্ন প্রস্তাব সত্ত্বেও সোমবার ১০ হাজারেরও বেশি মানুষ বিক্ষোভ-সমাবেশে অংশ নেয়।
সরকার বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ওই এলাকায় রেঞ্জার্স নামে পরিচিত আধা-সামরিক বাহিনী পাঠায় এবং উদ্ভূত পরিস্থিতির কারণে সেখানে ইন্টারনেট সেবা একেবারে বন্ধ করে দেওয়া হয়।
কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদের জেলা প্রশাসক ও সরকারি কর্মকর্তা নাদিম জানজুয়া বলেন, সেখানে সংঘর্ষে ‘তিনজন বিক্ষোভকারী নিহত হয়েছে। তারা সকলে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায়। সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।’
এরআগে নাম প্রকাশে অনিচ্ছুক নগরীর সম্মিলিত সামরিক হাসপাতালের এক চিকিৎসক গুলিবিদ্ধ হয়ে দুই ব্যক্তি মারা যাওয়ার খবর এএফপি’কে জানিয়েছিলেন।
ওই চিকিৎসক আরো বলেন, সেখানে সংঘর্ষে আধা-সামরিক বাহিনী রেঞ্জারেরও অনেক সদস্য আহত হয়েছে। তবে তাদের সংখ্যা এখন পর্যন্ত জানা যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১

গোদাগাড়ীতে লগি-বৈঠার তাণ্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২

বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৩

গোদাগাড়ীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

৪

বাগমারায় অবৈধ পুকুর খননের দায়ে দুইজনের দণ্ড

৫

রাজশাহীতে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

৬

বাগমারায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

৭

নগর পরিবেশ ব্যবস্থাপনা সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

৮

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৮

৯

নগরীতে চোরাই ল্যাপটপ-মোবাইলসহ গ্রেপ্তার ২

১০

বাগমারায় অনুমোদনহীন সার বিক্রির দায়ে জরিমানা

১১

নগরীতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১২

ছাত্রদল নেতা শাকিল হত্যা, এমপিপুত্র মিন্টু যুবদল থেকে বহিষ্কার

১৩

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

১৪

রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

কারাগারে বিএনপি নেতা পিন্টুর মৃত্যু, তিন কারা কর্মকর্তাকে পিবিআই’র জিজ্ঞাসাবাদ

১৬

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুই কোটি টাকার হেরোইন উদ্ধার

১৭

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার উদ্যোগে গাফিলতির সুযোগ নেই : ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার 

১৮

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা, থাকছে ৮৯ স্টল

১৯

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

২০

Design & Developed by: BD IT HOST