২৭ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

কার্ড সিস্টেম সুরক্ষিত ও নিরাপদ আছে: ব্র্যাক ব্যাংক

অনলাইন ডেস্ক: সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ ও সংবাদমাধ্যমে ব্র্যাক ব্যাংকের কার্ড সিস্টেমে বিন অ্যাটাকের খবরটির প্রতি ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। খবরটি সঠিক নয় এবং বিভ্রান্তিকর। অত্যাধুনিক ফায়ারওয়াল প্রযুক্তিসমৃদ্ধ ব্যাংকের কার্ড সিস্টেম সুরক্ষিত ও নিরাপদ আছে।

তাই ব্র্যাক ব্যাংক গ্রাহকদের আশ্বস্ত করছে যে, কার্ডের মাধ্যমে লেনদেনে গ্রাহক কোনো প্রতারণার শিকার হলে ব্র্যাক ব্যাংক আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী যথাযথ পদ্ধতিতে তাৎক্ষণিক তদন্ত সম্পন্ন করে গ্রাহককে সাহায্য করে। ব্র্যাক ব্যাংক গ্রাহকদের লেনদেনের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে সব সময় তৎপর।

আরও পড়ুনঃ   এস আলমের বিরুদ্ধে অনুসন্ধানে সিআইডি

অনলাইনে বা সামাজিক যোগাযোগমাধ্যমে অনির্ভরযোগ্য সূত্রের প্রকাশিত সংবাদ বিশ্বাস না করার অনুরোধ করেছে ব্র্যাক ব্যাংক। সঠিক তথ্য পেতে বা ‍অভিযোগ করতে ২৪-ঘণ্টা সরাসরি কল করুন: ১৬২২১ বা ইমেইল করুন: enquiry@bracbank.com। ফলো করুন ব্যাংকের অফিশিয়াল ফেসবুক পেজ ও ওয়েবসাইট। কোনো সন্দেহ হলে কল সেন্টারে ফোন করে বা ‘আস্থা’ অ্যাপের মাধ্যমে গ্রাহক নিজেই অতি সহজেই কার্ডের আন্তর্জাতিক পেমেন্ট অপশন বন্ধ ও চালু করতে পারেন।

আরও পড়ুনঃ   ৪ দিনে দেশের রিজার্ভ কমলো ৩৩ মিলিয়ন ডলার

ব্র্যাক ব্যাংক তাদের গ্রাহকদের আশ্বস্ত করছে এবং ডেবিট ও ক্রেডিট কার্ডে লেনদেন সম্পূর্ণ নিশ্চিন্তে পরিচালনা করতে অনুরোধ করছে। একই সঙ্গে, গ্রাহকদের PIN, CVV ও OTP কারও সঙ্গে শেয়ার না করার অনুরোধ জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে প্রধানমন্ত্রীর বাণী

১

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী

২

নিরাপত্তা জোরদারে নওগাঁ সীমান্তে নতুন ৩ বিজিবি ক্যাম্প

৩

রাজশাহী মহানগর জামায়াতের নতুন আমীরের শপথ গ্রহণ

৪

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রিটনের

৫

শাহ মখদুম (রহ.) ক্বারিয়ানা, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে রাসিক প্রশাসক

৬

শিক্ষার্থীদের স্কাউটিংয়ের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে: আসাদুল হাবিব দুলু

৭

সবার জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

৮

স্বাধীন, শক্তিশালী ও দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান আইনমন্ত্রীর

৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান

১০

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

১১

ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু

১২

শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হার্ট সার্জারি চালুতে ২৫ কোটি টাকা বরাদ্দের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

১৩

কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য : কৃষিমন্ত্রী

১৪

ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত

১৫

রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২এর উদ্বোধন

১৬

রাসিক প্রশাসকের সঙ্গে শিক্ষানবিশ সহকারী কমিশনারদের মতবিনিময়

১৭

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯

২০

Design & Developed by: BD IT HOST